advertisement

ভোট দিলেন নওয়াজ শরিফ !

Last Updated:

পাকিস্তানে ভোট গ্রহণ নিয়ে ভারতের উৎসাহ কম নয় ৷ হওয়ার কারণও রয়েছে ৷ প্রতিবেশী দেশই শুধু নয়, সঙ্গে রয়েছে রাজনীতি এবং কূটনীতির স্বার্থ ৷

#ইসলামাবাদ: পাকিস্তানে ভোট গ্রহণ নিয়ে ভারতের উৎসাহ কম নয় ৷ হওয়ার কারণও রয়েছে ৷ প্রতিবেশী দেশই শুধু নয়, সঙ্গে রয়েছে রাজনীতি এবং কূটনীতির স্বার্থ ৷ এবারের পাকিস্তানে লড়াই নওয়াজ শরিফের দল মুসলিম লিগ, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি ৷ প্রাদেশিক এবং জাতীয় ভোট চলছে একসঙ্গে ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতি মামলায় দোষি সাব্যস্ত হয়েছেন ৷ ১০ বছরের কারাদন্ড হয়েছে তাঁর ৷ মেয়ে মারিয়ামও দোষি সাব্যস্ত হয়েছেন ৷ তাই এবারের ভোট থেকে দূরেই তিনি ৷ কিন্তু তাও ভোট দিলেন নওয়াজ !
advertisement
প্রায় ১০কোটি পাকিস্তানির ভোটদানে ঠিক হবে পাকিস্তানের আগামিদিন ৷ তাঁরাই ঠিক করবে পাকিস্তানের ভবিষ্যৎ ৷ কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়েই চলছে হিসেব নিকেশ ৷ উল্লেখ্য এই নির্বাচনেই হতে চলেছে পাকিস্তানের দ্বিতীয় নির্বাচন যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে চলেছে সে দেশের প্রধানমন্ত্রী ৷ এর জন্য লড়েছে তিনটি প্রধান দল , যার মধ্যে নওয়াজের দল অন্যতম ৷
advertisement
advertisement
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সামনে এনেছে নওয়াজের ভোটদানের খবর ৷ তবে এই নওয়াজ সেই নওয়াজ নন ৷ একই নামের এই ব্যক্তির ভোট নিয়েই তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি ৷ এই ব্যক্তি রাজানপুর থেকে ভোটদান করেছেন ৷ তবে শুধু নওয়াজ নন, এই ব্যক্তির ভাইয়ের নামও শহবাজ শরিফ ! কারাদন্ড পাক প্রধানমন্ত্রীর ভাইয়ের নামও শহবাজ ৷ নামের এত মিল থাকলে গন্ডগোল যে হবে, সেটা তো স্বাভাবিক ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভোট দিলেন নওয়াজ শরিফ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement