advertisement

এটা কি এলিয়েন? চোখ-মুখহীন মাছ দেখে চমকে উঠছেন নেটিজেনরা

Last Updated:

জন্তুটি দেখতে অনেকটা শিঙি, মাগুর বা ল্যাটা মাছের মতো ৷ কালো লম্বা, লিকলিকে দেহ প্রায় ১৫ সেন্টি মিটার লম্বা ৷

#অস্ট্রেলিয়া: মাছ ধরছিলেন অ্যান্ড্রু রোজ ৷ জালে উঠল এমন একটা মাছ যা দেখে চক্ষু চড়কগাছ তাঁর ৷ বিরল প্রজাতির মাছটি দেখে প্রথমে তিনি বুঝেই উঠতে পারেননি এটা মাছ, নাকি অন্য কিছু ? নাকি এলিয়ান উঠে এল জল থেকে? ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নর্থ টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে ৷
জন্তুটি দেখতে অনেকটা শিঙি, মাগুর বা ল্যাটা মাছের মতো ৷ কালো লম্বা, লিকলিকে দেহ প্রায় ১৫ সেন্টি মিটার লম্বা ৷ আর মুখটা চ্যাপ্টা ৷ কিন্তু মুখে না আছে কোনও চোখ, না আছে মুখগহ্বর ৷ বরশির মধ্যে বিঁধেছিল সেটি ৷ অ্যান্ড্রু জানান, এরকম জীব তিনি আগে কখনও দেখেননি ৷ মাছটিকে পরে হুক থেকে আলাদা করে ফের তাঁকে জলে ছেড়ে দেন তিনি ৷
advertisement
তবে আজব প্রাণীটির ছবি তুলে রাখতে ভোলেননি অ্যান্ড্রু ৷
advertisement
সেটি ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হল অদ্ভুত দর্শন ওই প্রাণীটির ছবি ৷ অ্যান্ড্রুর পোস্টেই অনেকে মাছটি সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন ৷ কেউ লিখেছেন, ‘‘এই মাছটি ক্ষতিকর নয় ৷ গ্লাসের মতো স্বচ্ছ দাঁত আছে এদের ৷’’ কেউ লিখেছে, ‘‘এদের চোখ নেই ৷ এরা কাদার ভিতর থাকে ৷ তাই এদের খুব একটা দেখা মেলে না ৷’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এটা কি এলিয়েন? চোখ-মুখহীন মাছ দেখে চমকে উঠছেন নেটিজেনরা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement