advertisement

Morocco Earthquake: শতাব্দীর তীব্রতম ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ৮০০-র বেশি, দেশের উত্তর অংশ জুড়ে ধ্বংসলীলা

Last Updated:

Morocco Earthquake: আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮
ম্যারাকেশ : শুক্রবার গভীর রাতে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো৷ নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে৷ আহত অগণিত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি৷ মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ শহর ম্যারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিস্তরের ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র৷ উপকূলীয় শহর রাবাত, ক্যাসাব্ল্যাঙ্কা এবং ইসাওইরাতে কম্পনের তীব্রতা ও প্রভাব ভয়াবহ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে শহরের গলিপথ বেয়ে উড়ে আসছে ধ্বংসস্তূপের খণ্ড৷
এই ভূমিকম্পে মরক্কো জুড়ে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য জারি করা হয়েছে কমলা অ্যালার্ট৷ অন্যান্য ক্ষেত্রে ক্ষতির জন্য হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে৷ ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলের হাসপাতালগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আহতদের চিকিৎসা৷ ব্যাহত হয় বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা৷ কম্পনের জের অনুভূত হয়েছে পড়শি দেশ আলজেরিয়াতেও৷ তবে সেখান থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি৷
advertisement
advertisement
প্রসঙ্গত ভূঅভ্যন্তরে আফ্রিকান এবং ইউরেশিয়ান প্লেটের মাঝে অবস্থান হওয়ায় মরক্কোর উত্তর অংশ সব সময়ই ভূমিকম্পপ্রবণ৷ ২০০৪ সালে উত্তরপূর্ব মরক্কোর আল হোসেইমা অঞ্চলে তীব্র ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৬২৮ জন৷ আহত হন ৯২৬ জন৷
advertisement
১৯৮০ সালে এল আসনাম অঞ্চলে ভূমিকম্পে নিহত হন ২৫০০ জন৷ গৃহহীন হন ৩ লক্ষ বাসিন্দা৷ সে বার কম্পনের তীব্রতা ছিল ৭.৩৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Morocco Earthquake: শতাব্দীর তীব্রতম ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ৮০০-র বেশি, দেশের উত্তর অংশ জুড়ে ধ্বংসলীলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement