advertisement

আর বিকিনি পরবেন না মিস আমেরিকার প্রতিযোগীরা

Last Updated:

শরীরের বিচারে নয়, বুদ্ধির মাপকাঠিতেই হোক সৌন্দর্যের প্রতিযোগিতা ৷ বুদ্বিমত্তা প্রাধান্য পাক মহিলাদের সৌন্দর্য বিচারে ৷ এই মর্মে মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে বিকিনি রাউন্ড ৷

#ওয়াশিংটন: শরীরের বিচারে নয়, বুদ্ধির মাপকাঠিতেই হোক সৌন্দর্যের প্রতিযোগিতা ৷ বুদ্বিমত্তা প্রাধান্য পাক মহিলাদের সৌন্দর্য বিচারে ৷ এই মর্মে মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে বিকিনি রাউন্ড ৷ আর টু পিস সুইম স্যুট পরে মঞ্চে হাঁটতে হবে না প্রতিযোগীদের ৷ এর মাধ্যমে মহিলাদের সমানাধিকারের পক্ষে আরও একধাপ এগোনো গেল বলেই মত কর্তৃপক্ষের ৷
advertisement
১৯২১ সাল থেকে শুরু হওয়া মিস আমেরিকা প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল বিকিন রাউন্ড ৷ তবে এই রাউন্ডকে বাই বাই বলতে একটুও দ্বিধা নেই আয়োজকদের ৷ বিকিনি পর্বের জন্য অনেক প্রতিযোগীই প্রতযোগিতায় অংশ নেওয়ার থেকে এড়িয়ে যান , জানিয়েছেন অনুষ্ঠানের চেয়ারম্যান গ্রেটচেন কার্লসন ৷ কার্লসন নিজেও এই খেতাব জেতেন ১৯৮৯-এ ৷
advertisement
৯জন আয়োজকের মধ্যে ৭জনই এই সিদ্ধান্তে একমত ৷ অর্থাৎ আগামিদিনে মিস আমেরিকা প্রতিযোগিতা আর দেখা মিলবে না স্বল্পবস্ত্রের সুন্দরীদের ৷ ৩-৪ বছর ধরে মিস ওয়ার্ল্ড  প্রতিযোগিতা থেকেও বাদ পড়েছে বিকিনি পর্ব ৷ যদিও গতকালই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হৈহৈ করে হয়েছে এই টু পিস রাউন্ড ৷ এখন দেখার মহিলাদের সৌন্দর্য বিচারে আর কোন কোন দেশ শরীরের বাঁধন ছেড়ে মন ও মস্তিষ্কের তুখরতার ওপর জোড় দেয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আর বিকিনি পরবেন না মিস আমেরিকার প্রতিযোগীরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement