advertisement

প্রেগন্যান্সির খবর অতীত, সন্তান দত্তক নিতে চান হ্যারি-মেগান

Last Updated:

একটি খবর থেকে জানা গিয়েছে, সিক্রেট হনিমুনের সময় আফ্রিকায় গিয়ে ওই মেয়েটিকে খুব পছন্দ হয়ে গিয়েছিল হ্যারি-মেগানের ৷ স্থানীয় একটি অনাথাশ্রমে রয়েছে শিশুটি ৷ তাকে দেখেই দু’জনে ভালবেসে ফেলেছিলেন শিশুটিকে ৷

#লন্ডন: সম্ভাবনা জোরাল হচ্ছিল ৷ ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছিল ছোট রাজবধূর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ৷ কিন্তু আপাতত সেই জল্পনায় লিটার খানেক টেমসের ঠাণ্ডা জল পড়ল ৷ মেগানের সন্তানসম্ভবা হওয়ার সব খবরই মিথ্যে ছিল, এখন এমনটাই মনে করছেন সকলে ৷
আবার উল্টো দিক থেকে উঠে আসছে নতুন একটি গরমাগরম খবর ৷ শোনা যাচ্ছে, নিজেদের সন্তান না এলেও হয়তো কিছুদিনের মধ্যেই বাবা-মা হতে চলেছেন হ্যারি-মেগান ৷ সম্ভবত একটি কন্যা সন্তান দত্তক নিতে পারেন নববিবাহিত ডাচেস ও ডিউক অব সাসেক্স ৷ ছয় মাসের ওই কন্যা সন্তানকে নিয়ে আসা হবে বটসনা থেকে ৷ গ্লোব ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি খবর থেকে জানা গিয়েছে, সিক্রেট হনিমুনের সময় আফ্রিকায় গিয়ে ওই মেয়েটিকে খুব পছন্দ হয়ে গিয়েছিল হ্যারি-মেগানের ৷ স্থানীয় একটি অনাথাশ্রমে রয়েছে শিশুটি ৷ তাকে দেখেই দু’জনে ভালবেসে ফেলেছিলেন শিশুটিকে ৷ তাই সেই শিশু কন্যাকেই রাজবাড়িতে নিয়ে আসতে চান রয়্যাল দম্পতি ৷ এমনকী শোনা গিয়েছে, কন্যা দত্তক নেওয়ার প্রক্রিয়াকরণও শুরু করে দিয়েছেন তাঁরা ৷
advertisement
advertisement
ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মেগান নাকি পরবর্তীতে অ্যাঞ্জোলিনা জোলি আর ব্র্যাড পিটের রাস্তায় হাঁটতে চান ৷ অ্যাঞ্জোর পছন্দকে শ্রদ্ধা করেন তিনি ৷ আর সেই কারণেই বিভিন্ন জাতি ও বর্ণের একাধিক শিশুকে দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রেগন্যান্সির খবর অতীত, সন্তান দত্তক নিতে চান হ্যারি-মেগান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement