advertisement

Death: মাত্র ৩৬-এ সব শেষ...! অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার, শোকে পাথর ভক্তরা​

Last Updated:

Death: মাত্র ৩৬ বছরেই থেমে গেল পথচলা৷ অকালে প্রয়াত হলেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার৷ দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাকে সকলে চিনত৷

প্রয়াত বিশ্বের​ সেরা বডি বিল্ডার
প্রয়াত বিশ্বের​ সেরা বডি বিল্ডার
ফের আবারও এক দুঃসংবাদ৷ মাত্র ৩৬ বছরেই থেমে গেল পথচলা৷ অকালে প্রয়াত হলেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার৷ দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাকে সকলে চিনত৷ বেলারুশের সেই বিখ্যাত বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচিক চলে গেলেন না ফেরার দেশে৷
গত ৬ সেপ্টেম্বর তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরই তিনি কোমায় চলে যান৷ চিকিৎসকদের কড়া পর্যাবেক্ষণে থাকার পরও তাঁর শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে এবং মস্তিষ্ক পুরোপুরি বিকল হয়ে যায়৷ তারপরই আর শেষরক্ষা হল না৷ মুহূর্তের মধ্যেই মারা যান তিনি৷
advertisement
advertisement
ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বেলারুশের এই বডি বিল্ডার৷ রোজকার ১৬ হাজার ক্যালরির কঠোর ডায়েটে ছিলেন তিনি৷ তাঁর ওজন ছিল ১৫৪ কেজি। চেস্ট সাইজ ছিল ৬১ ইঞ্চি, বাইসেপস ২৫ ইঞ্চি। শরীরচর্চার জন্য নিজের জীবনেরও পরোয়া করতেন না তিনি৷
advertisement
এমনটাও দাবি করা হয় যে, বিশ্ব খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন। তাঁর শরীর চর্চার রোজনামচা ও পরিশ্রম সকলের নজর কেড়েছে৷ গোটা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত আছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অনুরাগী মহলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Death: মাত্র ৩৬-এ সব শেষ...! অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার, শোকে পাথর ভক্তরা​
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement