advertisement

রাউলকে টপকে গেলেন মেসি !

Last Updated:

দল হারুক বা জিতুক ৷ তিনি মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড তৈরি হওয়াটা যেন বাধ্যতামূলক ৷

#ম্যাঞ্চেস্টার : দল হারুক বা জিতুক ৷ তিনি মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড তৈরি হওয়াটা যেন বাধ্যতামূলক ৷
মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বার্সেলোনা ৩-১ গোলে হারলেও দলের হয়ে একমাত্র গোলটি করেন মেসি ৷ আর তাতেই তৈরি হল নতুন রেকর্ড ৷ কারণ স্পেনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রাউল গঞ্জালেসকে এদিন টপকে গেলেন ফুটবলের রাজপুত্র ৷  এতদিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল রাউলের ৷ এই একটা গোলেই এবার রাউলকে টপকে গেলেন মেসি ৷
advertisement
ইউরোপের সেরা ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ৷ এই লিগে স্বভাবতই গোল করতে চান যে কোনও ফুটবলারই ৷ এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে ৫৩টি গোল করেছিলেন রাউল ৷ ৫৪ গোল করার পরে মেসির দখলে চলে গেল ওই রেকর্ড৷ মেসিই সর্বোচ্চ গোলদাতা ৷ সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। তবে হারা ম্যাচেও দারুণ এক গোল করেন মেসি ৷ ওই গোলেই তৈরি হল নতুন রেকর্ড ৷ ম্যাচের ২১ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। তাঁর গোলে এগিয়ে গিয়েও অবশ্য শেষরক্ষা করতে পারেনি বার্সেলোনা ৷
advertisement
advertisement
মেসি রেকর্ড করলেও অবশ্য হারের জন্য এখন হতাশা ঝরে পড়ছে বার্সা শিবিরে ৷ দল হারায় হতাশ মেসিও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাউলকে টপকে গেলেন মেসি !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement