advertisement

লাহোরে বিস্ফোরণ, মৃতের সংখ্যা কমপক্ষে ১০

Last Updated:

সোমবার সন্ধে ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল লাহোরের পঞ্জাবের বিধানসভা চত্বর ৷

#লাহোর: সোমবার সন্ধে ৮টা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল লাহোরের পঞ্জাবের বিধানসভা চত্বর ৷ পাক সংবাদ সূত্রের খবর অনুযায়ী, সোমবার বিধানসভার বাইকে এক প্রতিবাদী মিছিল চলাকালীন সময়েই এই বিস্ফোরণ হয় ৷ বিধানসভা গেটের সামনেই প্রতিবাদী মিছিলে সামিল হয়েছিলেন বহু মানুষ ৷ পার্কিং লটে রাখা একটি গাড়িবোমা ফেটেই এই বিস্ফোরণ হয় ৷
advertisement
পাক সংবাদসূত্রের খবর অনুযায়ী, সোমবার বিধানসভার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ৪০ ৷ মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন বলে সূত্রের খবর৷ লাহোরের অবসরপ্রাপ্ত ডিআইজি ট্রাফিক আহমেদ মবিন এদিনের বিস্ফোরণে মারা গিয়েছেন৷ এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই তাঁকে টেলিভিশনের পর্দায় আন্দোলনকর্মীদের সঙ্গে মধ্যস্থতা করতে দেখা যায়৷
advertisement
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন, পাক রেঞ্জার্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে৷ জারি করা হয়েছে চরম সতর্কতা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লাহোরে বিস্ফোরণ, মৃতের সংখ্যা কমপক্ষে ১০
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement