advertisement

Lebanon pager blast update: লেবাননে পেজার বিস্ফোরণের পিছনে কেরলের যুবক? কে এই রিনসন জোস, চিনে নিন

Last Updated:

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাকে নিশানা করে ঘটানো ধারাবাহিক পেজার বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল৷

বর্তমানে নরওয়ের নাগরিক রিনসন জোস৷ ছবি-এএনআই
বর্তমানে নরওয়ের নাগরিক রিনসন জোস৷ ছবি-এএনআই
ওয়ানাড: লেবাননের রহস্যময় পেজার বিস্ফোরণের পিছনে যোগ পাওয়া গেল কেরলের এক যুবকের৷ কেরলের ওয়ানাডে জন্ম হওয়া ওই যুবকের নাম রিনসন জোস৷ বর্তমানে তিনি নরওয়ের নাগরিক৷ নরওয়ের রাজধানী অসলোতে স্ত্রীর সঙ্গে থাকেন তিনি৷
গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাকে নিশানা করে ঘটানো ধারাবাহিক পেজার বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল৷ রিনসন জোস নিজে একজন উদ্যোগপতি৷ বুলগেরিয়ায় নোরটা গ্লোবাল নামে একটি সংস্থা রয়েছে তাঁর৷ অভিযোগ, যে পেজারগুলিতে বিস্ফোরণ ঘটেছে সেগুলি ওই সংস্থাই লেবাননে সরবরাহ করেছিল৷ যদিও ওই পেজারগুলি হাঙ্গেরির একটি সংস্থা তৈরি করেছিল৷ পেজারগুলির তৈরির প্রযুক্তি ছিল তাইওয়ানের একটি সংস্থার৷ কিন্তু সন্দেহভাজন ওই পেজারগুলি কিনেছিল রিনসনের সংস্থা নরটা গ্লোবাল৷
advertisement
advertisement
লেবাননের এই পেজার বিস্ফোরণের সঙ্গে রিনসন জোস নামে ওই যুবক সরাসরি যুক্ত কি না তার প্রমাণ এখনও পাওয়া যায়নি৷ লেবাননে এই হামলার পিছনে প্রাথমিক ভাবে ইজরায়েলের গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ পেজারগুলির ভিতরে বিস্ফোরক ভরা ছিল বলেই সন্দেহ করা হচ্ছে৷ ডেইলি মেল-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যে সংস্থা লেবাননে ওই পেজারগুলি সরবরাহ করেছিল, তারাই ইজরায়েলের গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পেজারগুলিতে বিস্ফোরক ভরে থাকতে পারে৷ নরটা গ্লোবাল নামে ওই সংস্থাটি হাঙ্গেরির বুদাপেস্টের একটি ঠিকানায় নথিভুক্ত করা রয়েছে৷
advertisement
যদিও রিনসন জোস এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেই দাবি করেছেন তাঁর আত্মীয়রা৷ রিনসনের এক আত্মীয় থাংকাচেন সংবাদসংস্থা আইএনএস-কে জানিয়েছেন, আমরা নিয়মিত ফোনে কথা বলি৷ কিন্তু গত তিন দিন আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি৷ ও খুবই সোজাসাপ্টা মানুষ এবং আমরা ওকে বিশ্বাস করি৷ ও এরকম কোনও কিছুর সঙ্গে যুক্ত থাকতেই পারে না৷ আমাদের ধারণা ওকে ফাঁসানো হয়েছে৷
advertisement
রিনসন জোসের ওই আত্মীয় জানাচ্ছেন, ওই যুবকের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না তাঁরা৷ জানা গিয়েছে, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়েতে গিয়েছিলেন রিনসন জোস৷ এর পর কিছুদিন লন্ডনে থেকে ফের অসলোতে ফিরে আসেন তিনি৷ নিজের ব্যবসার পাশাপাশি অসলোতে কাজও করেন রিনসন৷ লন্ডনে রিনসনের এক যমজ ভাইও রয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Lebanon pager blast update: লেবাননে পেজার বিস্ফোরণের পিছনে কেরলের যুবক? কে এই রিনসন জোস, চিনে নিন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement