advertisement

মর্গে বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি ! কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসকরা

Last Updated:

ঘটনাটি ঘটেছে কেনিয়াতে ৷ ডাক্তাররা যাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন, ওই ব্যক্তির নাম পিটার কিজেন ৷

#নাইরোবি: চিকিৎসকরা মৃত ঘোষণা করে দিয়েছিলেন ৷ কিন্তু তারপরেই ঘটে গেল ‘অলৌকিক’ কাণ্ড ৷ বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি !
চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর মর্গে নিয়ে যাওয়া হয় মৃত ব্যক্তিকে ৷ সেখানে দেহ সংরক্ষণের জন্য ব্যক্তির দেহে রাসায়নিক দেওয়ার কাজ শুরু করতেই চমকে ওঠেন মর্গের কর্মীরা ৷ কারণ সংরক্ষণের জন্য দেহে কেমিক্যাল ঢোকানোর সময় মৃত ব্যক্তির পা চিরতেই জ্ঞান ফেরে ৩২ বছরের ওই যুবকের ৷ এমন দৃশ্য দেখে তো ভূত ভেবে পালানোর জোগাড় মর্গের কর্মীদের !
advertisement
ঘটনাটি ঘটেছে কেনিয়াতে ৷ ডাক্তাররা যাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন, ওই ব্যক্তির নাম পিটার কিজেন ৷ যাঁরা তাঁকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, সেই চিকিৎসকদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে ৷ কী ভাবে এত বড় ভুল করে বসলেন চিকিৎসকরা ! প্রশ্ন উঠছেই ৷
advertisement
পিটারের ভাই জানান, পেটের যন্ত্রণা নিয়ে তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করার পর ডেথ সার্টিফিকেটও দিয়ে দেন ৷ তারপরেই মর্গে এই কাণ্ড ঘটে ! ‘বেঁচে ওঠা’-র পর পিটারকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মর্গে বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি ! কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement