Iran-Israel conflict: সব সীমা ছাড়িয়ে গেল ইজরায়েল! লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বিস্ফোরণ!... ৮১৫° সেলসিয়াস তাপমাত্রা, গলে যাচ্ছে শরীর! মৃত ৪০০?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এর আগে বিভিন্ন সময়ে ইজরায়েল দাবি করেছে, তারা সাদা ফসফরাস সাধারণ নাগরিকদের উপরে প্রয়োগ করে না। যদিও হিউম্যান রাইট্স ওয়াচের মতো সংস্থাগুলির অভিযোগ, দক্ষিণ লেবাননে অতীতেও ইজরায়েল এই সাদা ফসফরাস ছুড়েছে।
লেবানন: এবার প্রকাশ্যে আরও ভয়ঙ্কর খবর। লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুড়ল ইজরায়েল। এমনটাই জানাল আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স ওয়াচ। হিজবুল্লার সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লা দীর্ঘ দিন ধরেই সক্রিয় লেবাননে। জানা গিয়েছে, লেবাননে পর পর হামলা চালিয়েছে ইরান।
সাদা ফসফরাস কোনও সাধারণ বিস্ফোরক নয়। এটি একটি অত্যন্ত মারাত্মক রাসায়নিক। এই মোমের মতো রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনের সঙ্গে জ্বলে ওঠে। এটি প্রায় ৮১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে। যেখানে ৫০-৬০ ডিগ্রি তাপমাত্রায় মানুষের শরীর পুড়তে শুরু করে, সেখানে ৮১৫ ডিগ্রি তাপমাত্রা কতটা ভয়ঙ্কর তা আঁচ করা যায়। এটি ত্বকের সংস্পর্শে এলে মাংস গলে যায়। এর ক্ষত কখনও সারে না। এর ধোঁয়া ফুসফুসে এত মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি করে।
advertisement
advertisement
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে উল্লেখ ২ মার্চ, ২০২৬ থেকে ৮ই মার্চ, ২০২৬ এর মধ্যে সংঘটিত হামলায়:
• মোট মৃত্যু: ৪০০ (৮৩ জন শিশু এবং ৪২ জন মহিলা)
• আহত: ১,১৩০ জনেরও বেশি
• লক্ষ্য: দক্ষিণ লেবানন, বেকান উপত্যকা এবং বৈরুতের আবাসিক এলাকা।
advertisement
রবিবারই যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন নিয়ে ইজরায়েল তেহরানের কাছাকাছি থাকা একাধিক বৃহৎ জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ও ডিপোকে লক্ষ্য করে হামলা চালায়। এসব ডিপোতে বিপুল পরিমাণে পেট্রোল, ডিজেল এবং সামরিক জ্বালানি মজুত রাখা হয়, যা রাজধানী তেহরানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা হয়। বিশ্লেষকদের মতে, এই হামলার উদ্দেশ্য শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে দুর্বল করে দেওয়া।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2026 5:08 PM IST








