advertisement

Israel-Iran War updates: ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ইরানের, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে?

Last Updated:

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘ইজরায়েলকে সবরকম হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ৷’

ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার
ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার
তেল আভিভ: আকাশ চিরে একের পর এক মিসাইল হানা৷ মধ্যপ্রাচ্যের আকাশে মাঝ রাতের অন্ধকার ভেদ করে যুদ্ধের ছবি স্পষ্ট হয়ে উঠছে৷ এটাই দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের ছবি৷
ইরান ইসরায়েল আঘাত-প্রত্যাঘাত ক্রমশ চলছে৷ লেবাননে একের পর হামলা করছে ইজরায়েল৷ ইরানও কেবল আর হুমকি বা সতর্কবার্তা নয়, রীতিমতো যুদ্ধে নেমেছে৷
advertisement
আয়রন ডোমকে বার বার তারা পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে৷ আঘাত-প্রত্যাঘাতের এই আবহে আমেরিকা ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিল৷
advertisement
ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত মানের ক্ষেপণাস্ত্র -বিরোধী সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কেবল তাই নয় ক্ষেপনাস্ত্র-বিরোধী সিস্টেমকে পরিচালনা করার জন্য মার্কিন সেনা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে৷
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘ইজরায়েলকে সবরকম হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ৷’
advertisement
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার জানিয়েছেন, এই অ্যান্টি মিসাইল প্রযুক্তির নাম টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি যদিও রবিরারই এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে৷
বলা হয় ইতিহাস ফিরে ফিরে আসে৷ পৃথিবী আগের শতকেই দুই বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়েছে৷ এখনও রাশিয়া-ইউক্রেন-সহ নানা যুদ্ধে বিধ্বস্ত৷ ইজরায়েল-ইরানের এই উত্তেদনার আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের এ হেন সিদ্ধান্ত কি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? সে তো সময়ই বলবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Iran War updates: ইজরায়েলকে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ইরানের, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে?
Next Article
advertisement
Cheeta: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement