advertisement

Iran:হরমুজ প্রণালীতে 'টোল' চালু করতে চলেছে ইরান, জাহাজ পার করতে গুনতে হবে ২০ লাখ ডলার

Last Updated:

ট্রাম্পের হুঙ্কার, হরমুজ প্রণালী খুলে দিলে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেবে আমেরিকা! অন্যদিকে, হরমুজ প্রণালীতে নয়া 'টোল' শুরু করতে চলেছে ইরান, দিয়ে জাহাজ পার করতে দিতে হবে ২০ লাখ ডলার!

 হরমুজ প্রণালীতে 'টোল' চালু করতে চলেছে ইরান
হরমুজ প্রণালীতে 'টোল' চালু করতে চলেছে ইরান
ইরান: একদিকে হরমুজ প্রণালী না খুললে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, হরমুজ প্রণালীতে ‘টোল’ চালু করতে চলেছে ইরান, জাহাজ পার করতে গুনতে হবে ২০ লাখ ডলার! হরমুজ প্রণালী পার হতে গেলে দিতে হবে ২ মিলিয়ন ডলার বা ২০ লাখ ডলার টোল! ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮ থেকে ১৯ কোটি টাকা!
ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়, তাহলে তিনি যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিত রাখবেন। এর আগে তাঁর হুঁশিয়ারি ছিল, যদি তেহরান কোনও চুক্তিতে না পৌঁছায়, তাহলে “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে”।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঙ্কার, ” ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়, তাহলে আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে রাজি।”
advertisement
advertisement
এর আগে হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার (আমেরিকার সময় অনুযায়ী) মধ্যে যদি ইরান কথা না শোনে, তবে তেহরানকে নরকে পাঠানো হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন এবং দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে।
advertisement
বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। ভারতীয়েরা ইরানের যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই নিরাপদ কোনও আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। আপাতত এক স্থান থেকে অন্যত্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত যেতে হলেই বা ইরান‌ সীমান্ত পার করতে হলে, তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran:হরমুজ প্রণালীতে 'টোল' চালু করতে চলেছে ইরান, জাহাজ পার করতে গুনতে হবে ২০ লাখ ডলার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
  • রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা !

  • উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি

  • বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement