Earthquake in Afghanistan: ভূমিকম্পে ফের কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Earthquake in Afghanistan: আফগানিস্তানে আবার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আফগানিস্তান: ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।
গত শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদও আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। দিন চারেকের মধ্যেই ফের ভূমিকম্প অনুভূত হল আফগানিস্তানে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। আফগানিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও কম্পন অনুভূত হয়েছিল উত্তর ভারতের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের বাদাখশান প্রদেশ। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
কম্পন অনুভূত হয়েছিল ভারতের বিস্তীর্ণ এলাকায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও, চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন-সহ বিভিন্ন শহর থেকে কম্পন অনুভূত হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 8:17 AM IST









