advertisement

Tejas Crashes in Dubai Air Show: দুবাই এয়ার শো-তে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস, মৃত পাইলট! দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও

Last Updated:

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুবাই এয়ার শো চলাকালীন একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছে৷

News18
News18
দুবাই এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস৷ বিমানটি ভেঙে পড়ার মুহূর্তটি অনেকে মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন৷ ভেঙে পড়ার পরই যুদ্ববিমানটিতে আগুন ধরে যায়৷
প্রথমে যুদ্ধবিমানটির চালকের কী অবস্থা তা  জানা যায়নি৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সময় প্যারাশুটে পাইলটকে বেরিয়ে আসতেও দেখেননি কেউ৷ পরে অবশ্য ভারতীয় বায়ুসেনা জানায়, এই দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা৷
advertisement
advertisement
ভিডিওতে তদেখা গিয়েছে, এয়ার শো-তে কসরত দেখানোর সময়ই বিমানটি ভেঙে পড়ে৷ তেজস যুদ্ধবিমানটি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে উপর থেকে নীচের দিকে নেমে আসছিল৷ সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে৷ এর পরই যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুবাই এয়ার শো চলাকালীন একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছে৷ এই দুর্ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ কিছুক্ষণের মধ্যেই আরও তথ্য জানানো হবে৷
advertisement
২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় হাল্কা ওজনের যুদ্ধবিমান তেজসকে৷ নিজের শ্রেণিতে সবথেকে ছোট এবং হাল্কা যুদ্ধবিমান তেজস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tejas Crashes in Dubai Air Show: দুবাই এয়ার শো-তে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস, মৃত পাইলট! দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement