advertisement

ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছেন ইমরান!

Last Updated:

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপগুলি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব দেওয়া হয়৷ পদক্ষেপগুলি নেওয়ার আইনি প্রক্রিয়াগুলি খতিয়ে দেখা হচ্ছে৷

#ইসলামাবাদ: ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ এমনকী আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথ, যা পাকিস্তান হয়ে গিয়েছে, তা-ও বন্ধ করে দেওয়ার পথে পাকিস্তান৷ পাকিস্তানের এক মন্ত্রী এমনই দাবি করলেন৷
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপগুলি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব দেওয়া হয়৷ পদক্ষেপগুলি নেওয়ার আইনি প্রক্রিয়াগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ বালাকোট হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য পুরোপুরি বন্ধ করে দেয় পাকিস্তান৷ এরপর গত ১৬ জুলাই আকাশপথ খুলে দেয় পাকিস্তান৷
এয়ার ইন্ডিয়ার কমবেশি ৫০টি বিমান বিভিন্ন রুটে প্রতিদিন পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে৷ এই বিমানগুলি মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যায়৷ জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকেই ভারতের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান৷
advertisement
advertisement
আরও ভিডিও: ভারত হামলা করলে জবাব দেবে পাকিস্তান, হুঁশিয়ারি ইমরানের
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের জন্য পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছেন ইমরান!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement