advertisement

বাইশ গজ থেকে রাজনীতির আঙিনা- ইমরান খানের সফল পদক্ষেপ

Last Updated:

পাকিস্তানের তখত ৷ এখন অবশ্য রাজতন্ত্র নেই ৷ নিয়মাফিক নির্বাচন হয়ে জনগণের রায়ে নতুন সরকার আসছে পাকিস্তানে ৷

#লাহোর : পাকিস্তানের তখত ৷ এখন অবশ্য রাজতন্ত্র নেই ৷ নিয়মাফিক নির্বাচন হয়ে জনগণের রায়ে নতুন সরকার আসছে পাকিস্তানে ৷ ইমরান খানের দীর্ঘদিনের রাজনৈতিক উচ্চাভিলাষা এবার স্বপ্ন থেকে বাস্তবে আসতে চলেছে ৷
আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনাতে বর্ণময় উপস্থিতি ছিল ইমরান খানের ৷ ৮৮ টি টেস্ট ও ১৭৫ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ বোলিং অলরাউন্ডার ইমরান ব্যাট ও বল হাতে একাধিক চমকপ্রদ পারফরম্যান্স দিয়েছেন ৷
Photo Courtesy : PTI Photo Courtesy : PTI
advertisement
যেমন টেস্টে তাঁর ৬ টি শতরান রয়েছে, ঠিক তেমনিই ৩৬২ টেস্ট উইকেটের মালিকও তিনি ৷ তাঁর হাত ধরেই ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল ৷ ক্রিকেটে আইসিসি-র হল অফ ফেমে ২০১০ -এ জায়গা করে নেন তিনি ৷
advertisement
১৯৭১ থেকে ক্রিকেটে পা দিয়েছিলেন ৷ আর রাজনীতিতে আসেন ক্রিকেট ছাড়ার পর ৷ ১৯৯৬ সালে তৈরি করেছিলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠা করেন ৷
Imran Khan CV
১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্মেছিলেন ইমরান ৷ দেশে পড়াশুনো করলেও উচ্চ শিক্ষাগ্রহণের জন্য বিদেশেও গিয়েছিলেন তিনি ৷ অক্সফোর্ডেও পড়াশুনো করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার ৷ যখনই যা করেছেন তাতেই সেরাটা বের করে আনার চেষ্টা করেছেন ৷ তা সে পড়াশুনো শেষে ক্রিকেট হোক বা ক্রিকেট শেষে রাজনীতি ৷
advertisement
১৯৯৭ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়ে হেরেছিলেন, ১৯৯৯ এ মুশারফের সামরিক উত্থানকে সমর্থন করেছিলেন ইমরান ৷  ২০০২- ০৭ - মিনাওয়ালি জেলা থেকে বিরোধী পক্ষ হয়েছিলেন ৷  ২০১৩ সালে পার্লামেন্টে পুনরায় নির্বাচিত হন তেহরিক ই ইনসাফের প্রধান ৷ বিভিন্ন সময়ে জোর ধাক্কা খেলেও রাজনীতির ট্র্যাকে দৌড় থামাননি ইমরান ৷ আর তাই দীর্ঘ অপেক্ষার পর ৬৬ বছরের ইমরান এখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ৷
advertisement
২০১৮ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআইয়ের আধিপত্য ৷ ইমরানের নামের পাশে প্রধানমন্ত্রী -র সরকারি ছাপ লাগা আর সময়ের অপেক্ষা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাইশ গজ থেকে রাজনীতির আঙিনা- ইমরান খানের সফল পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement