advertisement

Russia Heroic Rescue : পাইপ বেয়ে মানবশৃঙ্খল, উদ্ধার তিন তলায় আগুনের গ্রাসে আটকে পড়া ২ শিশু

Last Updated:

কয়েক জনের অদম্য সাহসিকতার জন্য আগুনের গ্রাস থেকে রক্ষা পেল দুই শিশু ৷ সাক্ষী, রাশিয়ার কোস্ট্রোমা শহর ৷

কোস্ট্রোমা : কয়েক জনের অদম্য সাহসিকতার জন্য আগুনের গ্রাস থেকে রক্ষা পেল দুই শিশু ৷ সাক্ষী, রাশিয়ার কোস্ট্রোমা শহর ৷ এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে ৷ সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক বহুতলের ড্রেনপাইপ বেয়ে মানবশৃঙ্খল তৈরি করে কিছু মানুষ উপরে উঠছেন ৷ ওই বহুতলের তিন তলায় আগুনের গ্রাসে আটকে পড়েছিল দুই শিশু ৷
স্থানীয় এক বাসিন্দা পুরো ঘটনাটি ভিডিয়ো করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে সবথেকে উপরে থাকা উদ্ধারকারী একহাতে পাইপ ধরে থেকে অন্য হাত বাড়িয়ে দিচ্ছেন শিশুদের দিকে ৷ ধোঁয়ার গ্রাস থেকে প্রথম শিশুকে বার করে এনে তিনি দিয়ে দেন তাঁর নীচের উদ্ধারকারীকে ৷ তিনি আবার একইভাবে শিশুকে নামিয়ে দেন তাঁর নীচের উদ্ধারকারীর কাছে ৷ এইভাবে সবার শেষে শিশুটিকে নিয়ে নেন জমিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা ৷ একই ভাবে উদ্ধার করা হয় দ্বিতীয় শিশুটিকেও ৷
advertisement
https://twitter.com/AmazingPosts_/status/1403656039925489668?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1403656039925489668%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.republicworld.com%2Fworld-news%2Frest-of-the-world-news%2Frussia-men-climb-drainpipe-to-save-kids-from-house-fire-in-heroic-efforts-to-be-honoured.html
advertisement
দু’টি শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল ৷ নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে ৷ যাঁরা এই অসম সাহসিকতার নজির রেখেছেন, তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে সাহসিকতার পুরস্কারের জন্য ৷ সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি ৷ ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে ছ’ হাজারেরও বেশি বার ৷ নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন উদ্ধারকারীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Heroic Rescue : পাইপ বেয়ে মানবশৃঙ্খল, উদ্ধার তিন তলায় আগুনের গ্রাসে আটকে পড়া ২ শিশু
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement