advertisement

এবার যাত্রীর রেক্টমে মিলল ৬০ লক্ষ টাকার সোনা !

Last Updated:

অভিনব উপায়ে এক কেজি-র বেশি সোনা পাচারের চেষ্টা করার সময় এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

#ঢাকা: ঢাকা বিমানবন্দর এখন ক্রমেই চোরাচালানকারীদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে ৷ প্রায়শই এখানে কখনও যাত্রীদের কাছে আবার কখনও বা বিমানের সিটের তলায় মিলছে সোনা ৷ চোরাচালানকারীরা ধরা পড়ে যাওয়ায় এখন অভিনব উপায় সোনা পাচারের কাজ চালাচ্ছেন ৷ কিন্তু তাতেও ধরা পড়ে গেলেন একজন ৷ শুনলে অবাক হবেন , ঢাকা বিমানবন্দরে আজ, বৃহস্পতিবার এক যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার হয়েছে ১২টি্ সোনার বার ! যার প্রতিটির ওজোন ১০০ গ্রাম ৷ দাম সবমিলিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা ৷
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন তাই স্বর্নখনিতে প্রায় পরিণত হয়েছে ৷ কখনও মিডল ইস্ট থেকে আবার কখনও বা অন্যত্র থেকে আসা যাত্রীদের কাছে পাওয়া যাচ্ছে চোরাচালানের সোনা ৷ শুল্ক দফতর ও গোয়েন্দাদের চোখে ধুলো দিতে এখন নানা অভিনব উপায় বের করছেন চোরাচালানকারীরা ৷ বৃহস্পতিবার যে যাত্রীকে আটক করা হয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি মালয়েশিয়া থেকে এসেছিলেন ৷ শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখে। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর হাঁটাচলায় অস্বাভাবিকতা থাকায় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। কিন্তু তিনি কোনোভাবেই সোনা থাকার কথা স্বীকার করছিলেন না।শেষপর্যন্ত যাত্রীকে আটক করে তার মলাশয় (রেক্টম) থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ওজোনের সোনার বারগুলি ৷
advertisement
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে। ব্যক্তিগত ভাবে সে ওই সোনা নিয়ে আসছিল, না কি কোনও চক্রের হয়ে কাজ করছিল ? তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার যাত্রীর রেক্টমে মিলল ৬০ লক্ষ টাকার সোনা !
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement