advertisement

মাসুদ আজহার 'গ্লোবাল টেররিস্ট', ঘোষণা করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ

Last Updated:

পুলওয়ামা হামলার পর থেকেই মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ৷ ৫০ বছর বয়সি মাসুদ আজহার ভারতে সংসদে হামল-সহ প্রচুর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত৷

#ওয়াশিংটন: ভারতের চাপেই কাজ হল৷ চিনের বিরোধিতা সত্ত্বেও জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ফেলতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ৷ গ্লোবাল টেররিস্ট হওয়ার সব মাপকাঠিই মিলেছে মাসুদের৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই জইশ প্রধান হয়ে যাবে গ্লোবাল টেররিস্ট৷
পুলওয়ামা হামলার পর থেকেই মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ৷ ৫০ বছর বয়সি মাসুদ আজহার ভারতে সংসদে হামল-সহ প্রচুর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত৷ পাটানকোট, উরি, পুলওয়ামা-র মতো ভয়াবহ জঙ্গি হামলা ছাড়াও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালায় মাসুদ আজহার৷ মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তকমা দিতে রাষ্ট্রসঙ্ঘের উপর চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স৷
advertisement
এর আগেও মাসুদকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু চিন, পাকিস্তান ভেটো দেয়৷ মাসুদ যে খতরনাক জঙ্গি, তার বহু প্রমাণ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জমা পড়েছে৷ পুলওয়ামা হামলা যে জই ই মহম্মদ-ই চালিয়েছে, তাও স্বীকার করেছে ওই জঙ্গি গোষ্ঠী৷
advertisement
পুলওয়ামা হামলার পরে আন্তর্জাতিক চাপ বেড়েছে পাকিস্তানের উপর৷ ভারতের পাশে দাঁড়িয়ে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট বা আন্তর্জাতিক জঙ্গি তালিকায় সংযোজনের পক্ষে সওয়াল করেছে ফ্রান্সও৷
advertisement
২০১৭ সালে ব্রিটেন ও ফ্রান্সের পাশাপাশি একই পরস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷ কিন্তু চিন বিরোধিতা করে৷ ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়৷ ফ্রান্স সরকারের একটি সূত্র জানিয়েছেন, মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকাতে রাষ্ট্রসঙ্ঘে জোরাল সওয়াল করবে ফ্রান্স৷ কয়েক দিনের মধ্যেই৷
ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ফিলিপ এতিয়েঁ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি বৈঠকের পরই মাসুদ আজহার নিয়ে সিদ্ধান্ত জানায় ফ্রান্স৷ পুলওয়ামা হামলার মৃত সেনাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ফ্রান্স৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাসুদ আজহার 'গ্লোবাল টেররিস্ট', ঘোষণা করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement