advertisement

পৃথিবীর সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় ডায়নোসরের ফসিলের খোঁজ বিজ্ঞানীদের!!!

Last Updated:

সুপ্রাচীন এই প্রাণী এক কথায় ছিল ভয়াবহ বৃহৎ আকৃতির৷

#বুয়েনস আয়ার্স: বিজ্ঞানীরা এক ভয়াবহ বিশালাকৃতির ফসিল খুঁজে পেল৷ এটা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া এখনও অবধি সবচেয়ে প্রাচীন প্রজাতিদের সবচেয়ে বড় আকারের ফসিল৷ এই গ্রুপের ডায়নোসরের নাম টাইটানোসর (titanosaurs) ৷
বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন ফসিলটি যে ডায়নোসর গ্রুপের তাদের নাম Ninjatitan zapatai ৷ যারা ১৪০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত৷ সেই যুগের নাম Cretaceous ৷ তাদেরকে টাইটানোসরও বলা হয়৷ এদের লম্বা ঘাড় হত৷ তারা তৃণভোজী ডায়নোসর গ্রুপের অংশ ছিল৷ চারপেয়ে এই এই জীবের পা গুলি ছিল পিলারের মতো৷
advertisement
advertisement
আর্জেন্টিরার প্যাটাগনিয়ান ওয়াইল্ডারনেস এলাকায় এই ভয়ানক বিশালাকৃতির ডায়নোসরের আংশিক হাড়গোড় উদ্ধার হয়েছে৷ আর্জেন্টিনার দক্ষিণের শহক নিউকুইনের কাছে এই এলাকা৷ এটা আদিমতম ডায়নোসর গ্রুপের এক ডায়নোসর৷ বিজ্ঞানীরা জানিয়েছেন , ‘এটা শুধু আর্জেন্টিনার নয়, পৃথিবীর মধ্যে প্রাচীনতম৷’ ন্যাশানাল কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ অফ আর্জেন্টিনার প্রধান লেখক পাবলো গালিনা এই তথ্য জানিয়েছেন৷
advertisement
তিনি আর জানিয়েছেন, ‘‘Titanosaurs পৃথিবীর বিভিন্ন দিকেই পাওয়া যেত৷ তবে এর আগে যেগুলি পাওয়া গিয়েছিল তাদের সবার চেয়ে প্রাচীন এটি৷’’
যে ফসিলটি পাওয়া গেছে তা প্রায় ৬৫ ফুট (২০ মিটার) লম্বা৷ তবে আর্জেন্টিনোসরসের থেকে এর আকৃতি অনেকটাই ছোট৷ কারণ তাদার প্রায় ১১৫ ফুট (৩৫ মিটার) লম্বা হত৷ বিজ্ঞানীরা জানিয়েছেন টাইটানোসর প্যাটাগনিয়ান, আর  এরা দক্ষিণ গোলার্ধেই বিচরণ করত৷
advertisement
টাইটেনোসর একটি বড় ডায়নোসর গ্রুপ  sauropods-র অংশ৷ এদের মতোই শরীরের ডিজাইন হত ডিপ্লোডোকাস (Diplodocus ) এ ব্রন্টোসরসের (Brontosaurus ) -র মতো৷ যারা জুরাসিক পিরিয়ড (Jurassic Period) উত্তর আমেরিকায় ছিল৷ এরপর এরা ক্রেটাসিয়স পিরিয়ড অবধি ছিল৷
এদের এত বিশালাকৃতি চেহারা ছিল যা প্রায় দৈত্যাকার ছিল৷ যা পরবর্তী পর্যায়ে Argentinosaurus, Patagotitan ও Dreadnoughtus এদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবীর সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় ডায়নোসরের ফসিলের খোঁজ বিজ্ঞানীদের!!!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement