advertisement

প্রেমে দাগা খেয়ে পোষা কুকুরকে বিয়ে করলেন প্রাক্তন মডেল ! দেখুন বিয়ের ভিডিও

Last Updated:

৪ বার বিয়ে ভেঙেছে, ২০০র বেশি বার ডেটিংয়ে ব্যর্থ হয়ে নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন প্রাক্তন এক ব্রিটিশ মডেল

#ব্রিটেন: মানুষ চাইলে কি না করতে পারে। তবে কোনও কিছুতেই মানুষ থেমে যায় না। ৪ বার বিয়ে ভেঙেছে, ২০০র বেশি বার ডেটিংয়ে ব্যর্থ হয়ে নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন প্রাক্তন এক ব্রিটিশ মডেল! লুকিয়ে চুরিয়ে নয়, একেবারে প্রকাশ্যে, লাইভ টিভি শো-এ এসে এমন কাণ্ড ঘটিয়েছেন প্রাক্তন ব্রিটিশ মডেল এলিজাবেথ হোড।
এমন অদ্ভূত ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’-এর একটি শোতে। আটের দশকের নামজাদা মডেলের এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শো-এর দর্শকরা। ৪৯ বছর বয়সী মডেল শেষে কিনা বিয়ে করে বসলেন নিজের পোষা কুকুরকে ! এলিজাবেথের প্রিয় কুকুরটি একটি গোল্ডেন রিট্রিভার। নাম লোগান। একাধিকবার লোগান তাঁর জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তাঁর পাশে থেকেছে। তাই লোগানকে কাছ ছাড়া করতে চান না তিনি। আর সারা জীবন আটকে রাখার জন্য বিয়েই করে নিলেন তিনি।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রেমে দাগা খেয়ে পোষা কুকুরকে বিয়ে করলেন প্রাক্তন মডেল ! দেখুন বিয়ের ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement