advertisement

Emirates resumes flight operations: এমিরেটসের ফ্লাইট পরিষেবা ফের চালু হল, যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি বিমানসংস্থার

Last Updated:

Emirates resumes flight operations from Dubai after temporary suspension: কিছু সময়ের জন্য বন্ধ করা হলেও ফের বিমান পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হল এমিরেটসের পক্ষ থেকে ৷

এমিরেটসের ফ্লাইট পরিষেবা ফের চালু হল (Photo: X)
এমিরেটসের ফ্লাইট পরিষেবা ফের চালু হল (Photo: X)
দুবাই: ইরান-ইজরায়েল যুদ্ধের ভয়াবহ অভিঘাতে পশ্চিম এশিয়ার দেশগুলিতে এখন চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটছে ৷ কবে এই সংঘর্ষ থামবে বা কবে মিসাইল হামলা বন্ধ হবে, এখনও পর্যন্ত কারোরই জানা নেই ৷ ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলির উপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করলেও তিনি স্পষ্ট জানিয়েছেন যে হামলা ততক্ষণই চালানো হবে, যতক্ষণ ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকা-ইজরায়েলকে মদত দেওয়া বন্ধ হচ্ছে ৷ এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, অনির্দিষ্টকালের জন্য দুবাই বিমানবন্দর থেকে সব বিমান চলাচল বন্ধ করেছে আমিরশাহির বিমানসংস্থা এমিরেটস ৷ তবে কিছু সময়ের আগেই বিমানসংস্থার এক্স হ্যান্ডলে বিমান পরিষেবা পুনরায় চালু করার কথা ঘোষণা করা হয়েছে ৷ যাত্রীদের যাদের আজ, শনিবার ফ্লাইট রয়েছে, তাঁদের দুবাই বিমানবন্দরে আসার কথা জানানো হয়েছে ৷
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনার পরপরই যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই থেকে কোনও বিমানের টেক অফ বা ল্যান্ডিং সম্পূর্ণ বন্ধ করা হয়েছিল ৷ কিন্তু এই সিদ্ধান্ত ফের বদল করা হয় ৷ এবং পুনরায় বিমান চলাচলের খবর জারি করা হয় এমিরেটসের পক্ষ থেকে ৷
advertisement
advertisement
advertisement
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে ৷
এমিরেটসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে দেওয়া এর আগে বিবৃতিতে যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ রি-বুকিং ও অর্থ ফেরতের (রিফান্ড) ব্যবস্থা করেছে। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাদের ভ্রমণের তারিখ নির্ধারিত ছিল, তাঁরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোনও অতিরিক্ত ফি ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Emirates resumes flight operations: এমিরেটসের ফ্লাইট পরিষেবা ফের চালু হল, যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি বিমানসংস্থার
Next Article
advertisement
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • শিলিগুড়িতে এসে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

  • রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ রাষ্ট্রপতির৷

  • আদিবাসীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement