advertisement

নিরপেক্ষ বিচার হলে ওবামা নয়, আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম: ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন এমন মন্তব্যই করেন আমেরিকান প্রেসিডেন্ট ৷

#নিউইয়র্ক: কথায় কথায় ফের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় উঠে এল রাষ্ট্রসঙ্ঘের প্রতি ক্ষোভ ৷ ট্রাম্পের অভিযোগ, ‘নিরপেক্ষ বিচার হলে এতদিনে আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম ৷ কিন্তু দুঃখের কথা তা হয় না ৷’  সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন এমন মন্তব্যই করেন আমেরিকান প্রেসিডেন্ট ৷
২০০৯ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ৷ রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী প্রভাব ফেলার জন্য এবং মানুষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ৷ সেই নিয়েও উষ্মা শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের মুখে ৷ ‘প্রেসিডেন্ট পদে বসার সঙ্গে সঙ্গেই শান্তি পুরস্কার, আসলে কিসের জন্য নোবেল পেয়েছিল ওবামা সেটা সে নিজেই জানে না ৷ তবে আসল কথা কী জানেন, এই প্রথম কোনও বিষয়ে ওবামার সঙ্গে আমি একমত’, অভিযোগ ট্রাম্পের ৷
advertisement
কখনও নরেন্দ্র মোদি, কখনও ইমরান খান ৷ এশিয়ার সবচেয়ে চর্চিত দুই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পরপর কয়েক ঘণ্টার ব্যবধানে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ রবিবার হিউস্টনে ‘হাউডি মোদি’-তে মোদির সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ইমরান খানের মুখোমুখি হন ট্রাম্প ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিরপেক্ষ বিচার হলে ওবামা নয়, আমি অনেক কিছুর জন্যেই নোবেল পেতাম: ডোনাল্ড ট্রাম্প
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement