advertisement

Barack Obama Arrest Video: গ্রেফতার বারাক ওবামা,ধরে নিয়ে গেল এফবিআই? ট্রাম্পের পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব

Last Updated:

দেখা যাচ্ছে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে রয়েছেন বারাক ওবামা৷ তখনই দু জন এফবিআই এজেন্ট এসে বারাক ওবামার হাত পিছমোড়া করে বেঁধে তাঁকে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন৷

ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ভিডিও-র দৃশ্য৷ সৌজন্যে- ট্রুথ সোশ্যাল
ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ভিডিও-র দৃশ্য৷ সৌজন্যে- ট্রুথ সোশ্যাল
গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা!ডোনাল্ড ট্রাম্পের সামনে থেকেই হাত পিছমোড়া করে বারাক ওবামাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন দু জন পুলিশ অফিসার৷ কারাগারের মধ্যে বন্দি অবস্থায় হা হুতাশ করছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷
খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা এমনই একটি ভিডিও-কে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বে৷ যদিও এই গোটা ভিডিওটি এআই বা কৃত্রিম মেধার সাহায্যে তৈরি করা হয়েছে৷
আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স তুলসি গাবার্ড সম্প্রতি অভিযোগ করেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোয়েন্দা নথিতে কারচুপি করেছিলেন বারাক ওবামা৷ রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করছে, এমন অভিযোগ করতেই ওবামা এই পথ নিয়েছিলেন বলে অভিযোগ করেন গাবার্ড৷ নিজের দাবির সমর্থনে প্রায় একশোটি নথি প্রকাশ্যে আনেন তিনি৷
advertisement
advertisement
এর পর পরই ডোনাল্ড ট্রাম্প এই ভিডিও নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন৷ বারাক ওবামার একটি পুরনো বক্তব্য দিয়ে সেই ভিডিও শুরু হচ্ছে৷ সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়৷ বিশেষত, আমেরিকার প্রেসিডেন্ট তো নয়ই৷ এর পরই প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেকের মুখে সেই একই বক্তব্য শোনা যাচ্ছে৷
advertisement
এর পর দেখা যাচ্ছে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে রয়েছেন বারাক ওবামা৷ তখনই দু জন এফবিআই এজেন্ট এসে বারাক ওবামার হাত পিছমোড়া করে বেঁধে তাঁকে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন৷ আর এইসব কাণ্ড দেখে বসে বসে হাসছেন ডোনাল্ড ট্রাম্প৷ ভিডিওর শেষে দেখা যাচ্ছে কয়েদিদের পোশাক পরে জেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
যদিও মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা এই ভিডিও-তে কোথাও উল্লেখ নেই যে এটি এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ভাবে ভুয়ো ভিডিও পোস্ট করাকে দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক আচরণ বলে সমালোচনা করেছেন অনেকেই৷ যদিও তাঁর বিরুদ্ধে গোয়েন্দা নথিতে কারচুপি করার অভিযোগ অথবা এই ভুয়ো ভিডিও নিয়ে বারাক ওবামার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Barack Obama Arrest Video: গ্রেফতার বারাক ওবামা,ধরে নিয়ে গেল এফবিআই? ট্রাম্পের পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement