advertisement

ট্রাম্পের নির্দেশেই বাগদাদে মার্কিন ড্রোন হামলা

Last Updated:

বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

#বাগদাদ: হুঁশিয়ারি মতই ট্রাম্পের নির্দেশে বাগদাদে মার্কিন ড্রোন হামলা। নিহত ইরানি সেনার কমান্ডার জেনারেল কাসেম সুলেইমানি। নিহত তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনীর ডেপুটি কম্যান্ডর আবু মেহেদি আল মুহানদিসও।
শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দের কাছে কনভয়ের একই গাড়িতে ছিলেন সুলেইমানি ও আল মুহানদিস। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁদের সঙ্গীরা। সে সময়ই বিমান থেকে বোমা ছোঁড়ে মার্কিন বাহিনী। নিহত হন সুলেইমানি ও মুহানদিস সহ অন্তত ৯ জন।
বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলও তাই। মার্কিন অভিযানে ইরানের কুদস ফোর্সের প্রধান, জেনারেল কাসেম সুলেইমানি সহ অন্তত ৯ জন নিহত। নিহত তেহরান সমর্থিত ইরাকি জঙ্গিনেতা আবু মাহদি অল মুহানদিসও।
advertisement
advertisement
শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দের কাছে কনভয়ে একই গাড়িতে ছিলেন সুলেইমানি ও অল মুহানদিস। অন্য একটি গাড়িতে ছিলেন তাঁদের সঙ্গীরা। সে সময়ই ড্রোন থেকে মিসাইল ছোঁড়ে মার্কিন সেনা। ঘটনার পরপরই বিবৃতি দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
ইরানে মার্কিন নাগরিক ও কূটনীতিকদের উপর হামলা চালানোর একাধিক পরিকল্পনা করেছিলেন সেনাকর্তা কাসেম সুলেইমানি। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই তাঁর উপর হামলা চালান হয়েছে।
advertisement
জেনারেল সুলেইমানির মৃত্যুর পর মার্কিন পতাকা পোস্ট করে ট্যুইট করেন ডোনাল্ড ট্রাম্প।
বহুদিন ধরেই ইরান ও মার্কিন সম্পর্ক তলানিতে। শুক্রবারের হামলার পর তার আরও অবনতি হয়েছে। ইরান থেকে সমস্ত মার্কিন নাগরিকদের ফেরার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। দু দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা কূটনীতিকদের। আর তার জেরেই বিশ্ববাজারে চড়তে শুরু করেছে তেলের দাম। ইরানের থেকে বছরে প্রায় সাড়ে ৩২ লক্ষ টন তেল আমদানি করে ভারত। আন্তর্জাতিক স্তরে তেলের দাম বাড়লে বিপাকে পড়বে ভারতও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ট্রাম্পের নির্দেশেই বাগদাদে মার্কিন ড্রোন হামলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement