advertisement

Plane breaks into two pieces in Costa Rica: রানওয়ে থেকে পিছলে দু' টুকরো হয়ে গেল বিমান! ক্যামেরাবন্দি দুর্ঘটনা, রইল ভিডিও

Last Updated:

জার্মান সংস্থা ডিএইচএল-এর পণ্য পরিবহণকারী একটি বিমানের এই পরিণতি ঘটে৷ জরুরি অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে উল্টো দিকে ঘুরে যায়৷

ভেঙে দু' টুকরো হয়ে যাওয়া সেই বিমান৷ Photo-Reuters
ভেঙে দু' টুকরো হয়ে যাওয়া সেই বিমান৷ Photo-Reuters
জার্মান সংস্থা ডিএইচএল-এর পণ্য পরিবহণকারী একটি বিমানের এই পরিণতি ঘটে৷ জরুরি অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে উল্টো দিকে ঘুরে যায়৷ এর পরেই পিছনের দিক থেকে ভেঙে দু' টুকরো হয়ে যায় বিমানটি৷ ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷
advertisement
advertisement
যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি৷ পাইলট এবং সহকারী পাইলট অক্ষতই রয়েছেন বলে কোস্টা রিকার দমকল বিভাগের প্রধান হেক্টর চেভস জানিয়েছেন৷ যদিও শারীরিক পরীক্ষার জন্য গুয়েতেমালার নাগরিক দু' জনকেই শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনার জেরে বিমানটির পাইলট মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়লেও সজ্ঞানেই ছিলেন৷
advertisement
সান জোসের জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বৃহস্পতিবার ওই পণ্যবাহী বিমানটি রওনা দিয়েছিল৷ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মিনিট পঁচিশের মধ্যেই ওই বিমানবন্দরেই ফিরে আসতে বাধ্য হয় বিমানটি৷ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট৷
advertisement
স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ বোয়িং-৭৫৭ বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করে৷ তখনই রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি৷ দুর্ঘটনার জেরে সন্ধে ছ'টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখতে হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Plane breaks into two pieces in Costa Rica: রানওয়ে থেকে পিছলে দু' টুকরো হয়ে গেল বিমান! ক্যামেরাবন্দি দুর্ঘটনা, রইল ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement