advertisement

Coronavirus in Pakistan| করোনা আক্রান্ত লাফিয়ে বাড়ছে পাকিস্তানে! পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কা

Last Updated:

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বলেই দিচ্ছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷

#ইসলামাবাদ: করোনা ভাইরাসে বিপজ্জনক অবস্থা পাকিস্তানে৷ গত ২৪ ঘণ্টায় কম করে ৫৭৭ জনের শরীরে ধরা পড়ল ভাইরাস৷ ভারতের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই এই প্রতিবেশী রাষ্ট্র৷ পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বলেই দিচ্ছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷
পাকিস্তানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেনি ইমরান খান সরকার৷ সে দেশের স্বাস্থ্যমমন্ত্রক বলছে, সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পঞ্জাব প্রদেশ৷ ২ হাজার ৪ জনের শরীরে ধরা পড়েছে ভাইরাস৷ তারপরেই রয়েছে সিন্ধ৷ আক্রান্তের সংখ্যা ৯৮৬৷ খাইবার-পাখতুনখোয়ায় ৫০০, গিলগিট-বালিস্তানে ২১১, বালুচিস্তানে ২০২, ইসলামাবাদে ৮৩ ও পাক অধিকৃত কাশ্মীরে ১৯ জনের দেহে ধথরা পড়েছে করোনা ভাইরাস৷ ৫৪ জন ইতিমধ্যেই মারা গিয়েছে৷ ৪২৯ জন সেরে উঠেছেন৷
advertisement
advertisement
পঞ্জাব প্রদেশে অন্তত ৫০ জন জেলবন্দি আসামির শরীরে ধরা পড়েছে করোনা৷ পাকিস্তানে কী ভাবে ছড়ালো ভাইরাস? একজন পাকিস্তানি নাগরিক ইতালিতে মাদক পাচার করত৷ তার শরীরে করোনা দেখা দেয়৷ তাকে গ্রেফতারও করা হয়৷
advertisement
পাকিস্তানে আংশিক লকডাউন রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত৷ তা আরও বাড়ানো হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus in Pakistan| করোনা আক্রান্ত লাফিয়ে বাড়ছে পাকিস্তানে! পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement