advertisement

Chinese Woman Avoids Sunlight: কালো হয়ে যাওয়ার ভয়, বছরের পর বছর শরীরে রোদ লাগাননি মহিলা! শেষে যা হল, শিউরে উঠবেন

Last Updated:

রোদ থেকে বাঁচার জন্য ওই মহিলা গোটা শরীর ঢেকে পোশাক পরতেন৷ ব্যবহার করতেন সানস্ক্রিন লোশন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কালো হয়ে যাবেন৷ এই আশঙ্কাতেই বছরের পর বছর গায়ে রোদ লাগাতেন না চিনের চেংডুর বাসিন্দা ৪৮ বছর বয়সি এক মহিলা৷ কিন্তু তার ফল যে কতটা মারাত্মক হতে পারে, তা ভাবতেও পারেননি তিনি৷ দীর্ঘদিন ধরে শরীরে রোদ না লাগানোয় মারাত্মক ওস্টেওপোরোসিস-এ আক্রান্ত হন ওই মহিলা৷ তাঁর শরীরের হাড় এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল যে বিছানায় পাশ ফিরতে গিয়েই তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে৷
দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রোদ থেকে বাঁচার জন্য ওই মহিলা গোটা শরীর ঢেকে পোশাক পরতেন৷ ব্যবহার করতেন সানস্ক্রিন লোশন৷ যার ফলে তাঁর শরীরে ভিটামিন ডি-এর মাত্রা তলানিতে চলে যায়৷
ভিটামিন ডি-এর অভাবে ওই মহিলার হাড় এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে একদিন বিছানায় পাশ ফিরতে গিয়েই তাঁর বুকের পাঁজরের হাড়ে চিড় ধরে৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার হাড় এতটাই দুর্বল হয়ে যায় যে সাধারণ নড়াচড়া করতে গেলেও সেগুলিতে চিড় ধরার বা ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল৷
advertisement
advertisement
চিনের এক চিকিৎসক লং শ্যুয়াং এই মহিলার ঘটনা সামনে এনেছেন৷ তিনি জানিয়েছেন, ছোট থেকেই ফর্সা হওয়ার তাগিদ থেকে সূর্যের আলো শরীরে লাগতে দিতেন না ওই মহিলা৷
পাঁজরের হাড় ভাঙার পর হাসপাতালে ভর্তি করা হলে ওই মহিলার শারীরিক পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে ভিটামিন ডি-এর মারাত্মক ঘাটতি রয়েছে৷ মারাত্মক ওস্টেওপোরোসিস বাসা বেঁধেছিল ওই মহিলার শরীরে৷
advertisement
শরীরে ভিটামিন ডি-এর সংশ্লেষের জন্য সূর্যের আলো অত্যন্ত জরুরি৷ হাড়ের স্বাস্থ্য এবং ক্যালশিয়াম যাতে শরীর গ্রহণ করতে পারে, তার জন্য সূর্যের আলোর প্রয়োজন৷ দীর্ঘদিন সূর্যের আলো শরীরে না লাগলে হাড়ের দুর্বলতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Chinese Woman Avoids Sunlight: কালো হয়ে যাওয়ার ভয়, বছরের পর বছর শরীরে রোদ লাগাননি মহিলা! শেষে যা হল, শিউরে উঠবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement