‘ইজরায়েলের চাপেই শুরু’! ইরান যুদ্ধের মাঝেই পদত্যাগ মার্কিন শীর্ষ নেতার, বড় ক্ষতি আমেরিকার
- Published by:Ankita Tripathi
Last Updated:
পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি, হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধের কারণেই পদত্যাগ করলেন তিনি৷
ইরানে যুদ্ধের মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট৷ মঙ্গলবার যুদ্ধের মাঝেই পদত্যাগ ঘোষণা করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি, হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধের কারণেই পদত্যাগ করলেন তিনি৷
ইরান যুদ্ধ চলাকালীন মার্কিন সর্বোচ্চ পদাধিকারী কোনও কর্মকর্তা এই পদত্যাগ করলেন৷ এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি জানান, ‘‘অনেক ভাবনার পর আমি আজ থেকেই ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিবেকের দিক থেকে এই চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারি না।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, “ইরান আমাদের দেশের জন্য কোনও তাৎক্ষণিক হুমকি ছিল না” এবং দাবি করেন, “স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী মার্কিন লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।” গ্রিন বেরেটসের প্রাক্তন সদস্য এবং একাধিক যুদ্ধ অভিযানে অংশ নেওয়া কেন্ট তাঁর পদত্যাগপত্রও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা তিনি ট্রাম্পকে উদ্দেশ করে লিখেছিলেন।
advertisement
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “এই প্রশাসনের শুরুতেই ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মার্কিন মিডিয়ার প্রভাবশালী অংশ একটি ভ্রান্ত তথ্য প্রচারণা চালায়, যা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে দুর্বল করে এবং যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে।”
তিনি আরও অভিযোগ করেন, “ইরান আমেরিকার জন্য একটি বড় হুমকি, এমনটা আপনাদের বিশ্বাস করানো হয়েছে৷ এখন হামলা চালালে দ্রুত জয় সম্ভব—যা সম্পূর্ণ মিথ্যা। একই কৌশল ব্যবহার করে ইসরায়েল আমাদের ইরাক যুদ্ধে টেনে নিয়েছিল, যেখানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানি হয়।
advertisement
শেষে কেন্ট স্পষ্টভাবে জানান, “আমি এমন একটি যুদ্ধে পরবর্তী প্রজন্মকে পাঠাতে সমর্থন করতে পারি না, যা আমেরিকার জনগণের কোনও উপকারে আসে না এবং যার জন্য আমেরিকানদের জীবন বলি দেওয়া যুক্তিযুক্ত নয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 8:58 PM IST











