advertisement

Bomb Cyclone: দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি

Last Updated:

বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ক্যালিফোর্নিয়া: আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং তার লাগোয়া প্রদেশগুলির দিকে ধেয়ে আসছে বম্ব সাইক্লোন৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের জেরে অতি প্রবল বর্ষণে ক্যালিফোর্নিয়া এবং তার সংলগ্ন এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা করেছেন আবহবিদরা৷
এই মুহূর্তে আমেরিকার উত্তর পশ্চিম উপকূলের দিকে অবস্থান করছে এই বম্ব সাইক্লোন৷ সমুদ্রের উপরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে সে৷ মহাকাশ থেকে এই বম্ব সাইক্লোনকে দেখতে একটি দৈত্যের মতো মনে হচ্ছে৷ অন্তত উপগ্রহ চিত্রে সেরকমই ছবি ধরা পড়েছে৷
advertisement
advertisement
ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশ করা উপগ্রহ চিত্রে বম্ব সাইক্লোনের ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে৷ আবহবিদরা সতর্ক করে বলেছেন, ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় নিজের সঙ্গে বায়ুমণ্ডলে নদীর মতো জলরাশি টেনে আনছে৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাই প্রবল বৃষ্টি শুরু হবে৷ উপগ্রহ চিত্রে এই প্রক্রিয়ার গোটাটাই ধরা পড়েছে৷
advertisement
উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতোই ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘুরে পাক খেতে খেতে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়৷ উপগ্রহ ছবিতে ধরা পড়েছে, প্রশান্ত মহাসাগরের উপরে বিস্তীর্ণ অংশ জুড়ে নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে বম্ব সাইক্লোন৷
বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷ মঙ্গলবারই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ২০ ফুট ছুঁয়েছে৷ যদিও উপকূল থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে বম্ব সাইক্লোন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bomb Cyclone: দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement