advertisement

Bangladesh Elections: এপ্রিলে ভোট কেন, ফুঁসে উঠল বিএনপি! বাংলাদেশে নির্বাচন নিয়ে মহাচাপে ইউনূস, উঠল বিরাট অভিযোগ

Last Updated:

এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবকে খারিজ করে দিয়ে ওই সময়ে নির্বাচন করা কতটা যুক্তিসঙ্গত, না নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি৷

নির্বাচন নিয়ে চাপে ইউনূস৷
নির্বাচন নিয়ে চাপে ইউনূস৷
গতকালই মহম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, এপ্রিল মাসের প্রথম ভাগেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ যদিও ইউনূসের এই সিদ্ধান্তকে মানতে নারাজ খালেদা জিয়ার দল বিএনপি৷ ইউনূসকে চাপে ফেলে দিয়ে বিএনপি আরও অভিযোগ করেছে, এটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করারই কৌশল৷ এর আগে ইউনূস নিজেই ঘোষণা করেছিলেন যে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন আয়োজন করা হবে৷
ইদের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শুক্রবার ইউনূস এপ্রিল মাসে নির্বাচনের কথা ঘোষণা করেন৷ এর পরই বিএনপি নিজেদের জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকে৷ সেখানেই ইউনূসের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়৷
ওই বৈঠকের পরই বিবৃতি দিয়ে বিএনপি জানায়, রীতি অনুযায়ী ইদের আগে শুভেচ্ছা বার্তা না দিয়ে অহেতুক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন৷
advertisement
advertisement
একই সঙ্গে ইউনূস যে ইদের বার্তা দিতে গিয়ে যে অর্থনৈতিক করিডর এবং বন্দরের কথা বলেছেন, তারও সমালোচনা করেছে বিএনপি৷ যে সুরে ইউনূস কথা বলেছেন, তা রাজনৈতিক সৌজন্যতার পরিপন্থী বলেও অভিযোগ করেছে বিএনপি৷
এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবকে খারিজ করে দিয়ে ওই সময়ে নির্বাচন করা কতটা যুক্তিসঙ্গত, না নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি৷ কারণ এপ্রিল পবিত্র রমজান মাস, স্কুলের পরীক্ষা থাকে৷ পাশাপাশি এপ্রিল মাসে প্রচণ্ড গরম থাকে৷ ফলে ওই নির্বাচন করার পরিকল্পনার বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বিএনপি৷
advertisement
কেন আগামী ডিসেম্বর মাসে ভোট করা হবে না, ইউনূসের কাছে সেই প্রশ্ন তুলেছে বিএনপি৷ নির্বাচনে বিলম্বের কোনও কারণ আছে কি না, তাও ইউনূস স্পষ্ট ভাবে জানাননি বলে অভিযোগ৷ বিএনপি আরও দাবি করেছে, বাংলাদেশের মানুষ ১৫ বছর ধরে ঠিক মতো ভোট দিতে পারেননি৷ ফলে, বাংলাদেশের মানুষ সময়ে ভোট বলে আশা করেন৷ গত বছর জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেকথা মনে করিয়ে দিয়ে বিএনপি বলেছে, নির্বাচনে অহেতুক দেরি হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Elections: এপ্রিলে ভোট কেন, ফুঁসে উঠল বিএনপি! বাংলাদেশে নির্বাচন নিয়ে মহাচাপে ইউনূস, উঠল বিরাট অভিযোগ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement