বার্ড ফ্লু’র আশঙ্কা! ভারতসহ ৩৯টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এই নিষেধাজ্ঞা বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, যুক্তরাজ্য, ভারত-সহ একাধিক দেশে থেকে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য।
রিয়াদ: বার্ড ফ্লু এবং অন্যান্য পশু রোগের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারত-সহ ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (SFDA) তাদের সর্বশেষ আপডেটে এই পদক্ষেপের কথা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, যুক্তরাজ্য এবং ভারত-সহ অন্যান্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে , এসএফডিএ জানিয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য জনস্বাস্থ্য রক্ষা করা এবং স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এটি আরও জানায় যে, বিশ্বব্যাপী রোগের বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষিদ্ধ দেশগুলির তালিকা নিয়মিত পর্যালোচনা করা হয়েছে। কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকে কার্যকর রয়েছে, আবার কিছু নিষেধাজ্ঞা ধীরে ধীরে ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে চালু করা হয়েছে।
advertisement
advertisement
মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, এছাড়া আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টেনিগ্রো।
advertisement
এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গোর নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রসঙ্গত বছরে ১০ কোটি ডলারের ডিম আমদানি করে সৌদি আরব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 8:17 PM IST









