advertisement

Bill Gates: দুই রুশ মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! স্বীকার করে নিলেন বিল গেটস! কারা তাঁরা? জেনে চমকে উঠল গোটা বিশ্ব

Last Updated:

Bill Gates: এপস্টিন ফাইল বিতর্কের মধ্যেই বিস্ফোরক স্বীকারোক্তি বিল গেটসের। জানিয়ে দিলেন, দুই রুশ মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু তাঁরা এপস্টিনের সঙ্গে সম্পর্কযুক্ত কেউ নন।

বিস্ফোরক স্বীকারোক্তি বিল গেটসের
বিস্ফোরক স্বীকারোক্তি বিল গেটসের
ওয়াশিংটন: গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে ‘নিজের কাজের দায় নিয়েছেন’। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের মুখপাত্র এই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, সভায় গেটস স্বীকার করেছেন, তাঁর দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস।
advertisement
advertisement
আমেরিকার বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গিয়েছে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তাঁর দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরও তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’।
advertisement
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, গেটস বলেন, ‘আমার ভুলের কারণে অন্য যাঁরা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।’ প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেন, ‘আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।’ বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাঁকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। গেটস এর আগে বলেছিলেন, এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল দাতব্য কাজসংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁর সঙ্গে দেখা করাটা ভুল ছিল।
advertisement
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, গেটস ফাউন্ডেশনের কর্মীদের বিল গেটস বলেন, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তাঁর সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, আমি কখনও ভুক্তভোগী বা তাঁর (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনও সময় কাটাইনি।’ গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গেটস কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত এক সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টিন ফাইল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bill Gates: দুই রুশ মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! স্বীকার করে নিলেন বিল গেটস! কারা তাঁরা? জেনে চমকে উঠল গোটা বিশ্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement