advertisement

বিকিনি পরেই চোর ধরলেন মহিলা পুলিশ !

Last Updated:

পোশাকে কী বা এসে যায় ৷ পেশাটাই তো আসল ৷ দায়িত্বটাই সবচেয়ে বড় ব্যাপার ৷

#স্টকহোম: পোশাকে কী বা এসে যায় ৷ পেশাটাই তো আসল ৷ দায়িত্বটাই সবচেয়ে বড় ব্যাপার ৷ ছুটিতে আছেন বলে কি আর পুলিশ, পুলিশ নয় !
হয়তো স্টকহোমের মহিলা পুলিশটির মাথায় এই সবই ঘুরছিল, তাই হয়তো আগে-পিছু না ভেবে বিকিনি পরেই সোজা ঝাঁপিয়ে পড়লেন চোরের ওপর ৷ আর তারপর..দে ঢিঁশুম !
কাণ্ডটা ঘটল শুক্রবার দুপুর বেলা ৷ অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়েছিলেন মিকাইলা কেলনার ৷ এমনিতে পুলিশদের ছুটি পাওয়া খুব চাপের ৷ তবুও ম্যানেজ করেছিলেন মিকাইলা ৷ বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বিকিনি পরে রৌদ্রস্নান করছিলেন ৷ ঠিক এমনি সময়েই এক মহিলার চিৎকার শুনলেন, চোখের সামনে হুশ করে পালিয়ে যেতে দেখলেন একটা চোরকে ৷
advertisement
advertisement
একটি বারের জন্যও মিকাইলা ভাবেননি ৷ বিকিনি পরেই চোরের পিছনে দৌঁড় ৷ একটু যেতেই ঝাঁপিয়ে পড়ে ঘার ধরলেন ব্যাটা মোবাইল চোরের ! ব্যস, তারপর চোরকে পিটুনি ! পিটুনির ছবি নিজেই ইনস্টাগ্রামে আপলোড করেছেন মিকাইলা ৷ আর শহরবাসীকে জানিয়েছেন, মোবাইল চোরদের থেকে একটু সচেতন থাকুন !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিকিনি পরেই চোর ধরলেন মহিলা পুলিশ !
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement