advertisement

সাকিবদের মুখেও এখন ‘মাইয়া ও মাইয়া রে’ গান, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !

Last Updated:

এবার ক্রিকেটাররাও মাতলেন এই সুপারহিট গানে ৷ কেমন গাইলেন তাঁরা ? দেখে নিন ভিডিও ৷

#ঢাকা: অঙ্কুর মাহমুদ ‘ফিচারিং’ আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ বা ‘মাইয়া ও মাইয়া রে’ গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ বাংলাদেশের এই গানই এখন ফেসবুক  থেকে ইউটিউব সর্বত্র ছেয়ে রয়েছে ৷ সেদেশের ইউটিউবে ব্লকব্লাস্টার এখন এই গান ৷ আট থেকে আশি সবার মুখেই শোনা যাচ্ছেে এই গান ৷ বাংলাদেশি ক্রিকেটাররাই বা তাহলে বাদ যাবেন কেন ৷ তাঁরাও এখন ‘মাইয়া রে’ গানে মেতেছেন ৷ ড্রেসিংরুমে সাকিবরা গোটা টিমই টেবল-বেঞ্চ বাজিয়ে গাইলেন এই গান ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল !
গানটি বাংলাদেশে ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে।ড্রেসিংরুমের আড্ডায় সাকিব-সৌম্যদের গাওয়া এই গানও রাতারাতি তাই  সুপারহিট  ৷ সৌম্যরা গাইলেও বাজিয়ে মাত করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব ৷ আজ, শনিবার গানের ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন সাকিব পত্নী শিশির। যার ক্যাপশন, ‘‘ অসাধারণভাবে গেয়েছে টিম।’’ তারপরেই রাতারাতি ভাইরাল ভিডিওটি ৷
advertisement
‘অপরাধী’ এখন ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশি ‘ভিউজ’ হওয়া গান। যা দেখা হয়েছে চার কোটিরও বেশিবার। এবার ক্রিকেটাররাও মাতলেন এই সুপারহিট গানে ৷ কেমন গাইলেন তাঁরা ? দেখে নিন ভিডিও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
সাকিবদের মুখেও এখন ‘মাইয়া ও মাইয়া রে’ গান, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement