advertisement

ভারত-বাংলাদেশ ম্যাচে বাজিতে হেরে নিজের ‘নকল মৃত্যু’র ভিডিও পোস্ট, শ্রীঘরে যুবক

Last Updated:

বাজিতে হেরে কেউ এমনটাও করতে পারে, তা হয়তো ঘটনাটা না জানলে কেউ অনুমানও করতে পারবেন না ৷

#ঢাকা: বাজি ধরে হেরে কেউ এমনটাও করতে পারে, তা হয়তো ঘটনাটা না জানলে কেউ অনুমানও করতে পারবেন না ৷ ক্রিকেট ম্যাচকে ঘিরে এক বাংলাদেশি ক্রিকেটপ্রেমী যা করলেন, তা এককথায় অবিশ্বাস্য ৷ নিদাহাস ট্রফির ফাইনালে নিজের দেশ বাংলাদেশের উপর দেড় লক্ষ টাকার বাজি ধরেন আদেল শিকদার নামের এক যুবক ৷ কিন্তু দীনেশ কার্তিকের মারা শেষ বলের ছক্কায় বাজিতে হেরে যান তিনি ৷ তখনই অভিনব ফন্দি আঁটেন আদেল ৷
বাজিতে বিশাল অর্থ হারার পরে অভিনব প্রতারণা করেন ২৮ বছরের আদেল ৷ একজন আর্টিস্ট ভাড়া করে এনে ফলের রস দিয়ে তৈরি করেন নকল রক্ত ৷ সেই রক্ত গলায় এবং গায়ে মেখে নিজের গলা কাটার ‘নকল মৃত্যু’-র ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক ৷ একটা ক্রিকেট ম্যাচের জন্য এভাবে আত্মহত্যা করার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ আদেলের পরিবারের লোকজনও সেই ভিডিওটা দেখে ধরে নেন তাঁদের ছেলে মৃত ৷ মৃতদেহ ২০০ কিমি চট্টগ্রামে রয়েছে বলে অন্যের গলা নকল করে বাড়িতে  একটা উড়ো ফোনও করেন ওই যুবক বলে জানা যাচ্ছে ৷
advertisement
তবে শুধুমাত্র বাজিতে হেরে যাওয়া টাকা না দেওয়ার জন্য এইসব করে যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা কল্পনাও করেননি ওই যুবক ৷ ধরা পড়ার পর পুলিশকে আদেল জানিয়েছেন, ‘‘এমনটা করেছিলাম যাতে আমার থেকে আর কেউ বাজিতে হারের টাকা দাবি না করতে পারে। তখন বুঝিনি, এত কিছু ঘটে যাবে।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ভারত-বাংলাদেশ ম্যাচে বাজিতে হেরে নিজের ‘নকল মৃত্যু’র ভিডিও পোস্ট, শ্রীঘরে যুবক
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement