advertisement

Bangladesh elections 2018: উত্তপ্ত বাংলাদেশ! রাজনৈতিক সংঘর্ষে নিহত ৯, আহত বহু

Last Updated:
#ঢাকা: কঠোর নিরাপত্তাতেও এড়ানো গেল না হিংসা ৷ বেলা গড়াতেই সংঘর্ষের খবর প্রকাশ্যে এল ৷ বিএনপি এবং আওয়ামি লিগের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের দেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত একাধিক ৷
বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই ছিল উত্তেজনা তুঙ্গে ৷ বগুড়ায় বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টায় আওয়ামি লিগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপি সমর্থকদের ৷ গুরুতর চোট পায় দু’জন ৷ তাদের মধ্যে মৃত্যু হয় ১জনের ৷ বগুড়ার পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মবেড়িয়া, নরসিংদী এবং কক্সবাজার এলাকায় হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় ৷ প্রতিটি এলাকা থেকেই একজন করে মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
অন্যদিকে, বরিশালের একটি ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে দুষ্কৃতীরা ৷ বিএনপির অভিযোগ, আওয়ামি লিগের মদতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা ৷ পাশাপাশি এদিন দুপুরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের কাছে একের পর এক বিস্ফোরণ হয় ৷ তবে, এই বিস্ফোরণে মৃত্যুর খবর না মিললেও সংঘর্ষের জেরে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ অন্যদিকে, রক্তপাত হয়েছে চট্টগ্রামেও ৷
advertisement
advertisement
পাশাপাশি, আওয়ামি লিগের বিরুদ্ধে নির্বাচনের কারচুপির অভিযোগ এনেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh elections 2018: উত্তপ্ত বাংলাদেশ! রাজনৈতিক সংঘর্ষে নিহত ৯, আহত বহু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement