Bangladesh Election 2026: ভোটের আর কয়েক ঘণ্টা বাকি, বিমানবন্দর থেকে ৭৪ লক্ষ নগদ-সহ গ্রেফতার জামাতের নেতা! ধরা পড়তেই তোলপাড় দেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Election 2026: বাংলাদেশে জাতীয় নির্বাচনের একদিন আগে, বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামির আমির বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা: বাংলাদেশে জাতীয় নির্বাচনের একদিন আগে, বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামির আমির বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে নগদ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের ছেলে সাইবার প্রতারণার শিকার! যে ভাবে টাকা খোয়ালেন পীযূষ, খুব সাবধান!
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে জানান, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাঁকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে দিন কাটাচ্ছেন রাজপাল যাদব, কেন জানেন? সাহায্যে এগিয়ে এলেন বলিউডের হাতেগোনা সেলেব
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে– এমন গোয়েন্দা তথ্যে তাঁকে আটক করা হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দফতরের সম্পাদক আবদুল মান্নান। তবে তাঁকে আটক করা হয়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 7:34 PM IST










