advertisement

ধোনির কাটামুণ্ডু হাতে তাসকিন ! সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:

খোদ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজাও ভারতকে এখন ফেভারিট ধরেছেন ৷ তাই এমন ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়ায় অস্বস্তি বেড়েছে বাংলাদেশ শিবিরেরই ৷

#ঢাকা:  ২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপের পরেই ভারত-বাংলাদেশ খেলা মানেই যেন একটা যুদ্ধের আবহ ৷  অনেকটা ভারত-পাকিস্তান ম্যাচের মতোই ৷ দু’দলের সমর্থকদের রেষারেষিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷  নিজের দেশে এমনিতেই বেশ ক’বছরে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের ৷ অন্যদিকে ভারত বিশ্বের এক নম্বর টি২০ দল ৷ তাই ফাইনাল নিয়ে ওপার বাংলায় এখন উত্তেজনা তুঙ্গে ৷ কিন্তু ফাইনালের বল গড়ানোর আগেই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ সেটা হল বাংলাদেশের বোলার তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক ধোনির কাটামুণ্ডু ! হ্যাঁ ঠিক এই ছবি এখন বিতর্ক ছড়িয়েছে ৷  তবে কি বাংলাদেশী সমর্থকরা বলতে চাইছেন ফাইনালে হাসতে হাসতে তাঁরা ভারতকে হারিয়ে দেবে ? এদিকে খোদ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজাও ভারতকে এখন ফেভারিট ধরেছেন ৷ তাই এমন ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়ায় অস্বস্তি বেড়েছে বাংলাদেশ শিবিরেরই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ধোনির কাটামুণ্ডু হাতে তাসকিন ! সোশ্যাল মিডিয়ায় ঝড়
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement