advertisement

শাড়ি কেনা নিয়ে সংঘর্ষে উত্তাল ঢাকা কলেজ

Last Updated:

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিকদের সংঘর্ষে আহত কমপক্ষে ১৩ জন ৷ বুধবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ শাড়ি কেনাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে এই সংঘর্ষ বাঁধে বলে জানা গিয়েছে ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷

#ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিকদের সংঘর্ষে আহত কমপক্ষে ১৩ জন ৷ বুধবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ শাড়ি কেনাকে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে এই সংঘর্ষ বাঁধে বলে জানা গিয়েছে ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন বিকাল ৪টার সময় শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিপরীত ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয় ৷ কলেজের দুই শিক্ষার্থী পরিবারের সদস্যদের নিয়ে হকার্স মার্কেটে বিয়ের শাড়ি কিনতে গিয়েছিল ৷ দোকানদারের সঙ্গে দাম নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। তর্কাতর্কি বাড়তে বাড়তে দোকানের এক কর্মচারী শিক্ষার্থীর গায়ে হাত তোলে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের ছাত্ররা ৷ এরপর বাকি সহপাঠিদের নিয়ে চড়াও হয় ওই দোকানে ৷ শুরু হয় সংঘর্ষ ৷ উভয় পক্ষ পরস্পরের দিকে ইট ছুড়তে থাকে। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। রবার বুলেট ও কাঁদানি গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ ছাত্র ও দোকানকর্মীদের সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ ৷ এরপর বিকাল ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুরু হয় যান চলাচল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
শাড়ি কেনা নিয়ে সংঘর্ষে উত্তাল ঢাকা কলেজ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement