advertisement

মাঠের মধ্যেই স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়ালেন তামিম

Last Updated:

বড় রান পেলেও এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ঝামেলা বাঁধে তামিমের ৷

#লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা হার দিয়েই হয়েছে বাংলাদেশের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে  ৩০৫ রান করেও শেষপর্যন্ত জিততে ব্যর্থ মাশরাফিরা ৷ তবে এদিন বাংলাদেশের হয়ে বড় রান পেলেন ওপেনার তামিম ইকবাল ৷ তাঁর সেঞ্চুরির দাপটেই প্রথমে ব্যাট করে তিনশোর গণ্ডী টপকাতে সফল হয় বাংলাদেশ ৷ কিন্তু বড় রান পেলেও এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে ঝামেলা বেঁধে যায় তামিমের !
বাংলাদেশের ইনিংসের ৩২তম ওভারে এদিন তামিম ইকবাল স্টোকসকে একটি বাউন্ডারি মারেন ৷ সেসময় হঠাৎই তামিমের পিঠ থাবড়ে দেন স্টোকস ৷ এতেই প্রচণ্ড রেগে যান তামিম ৷ শুরু হয়ে তর্কাতর্কি ৷ স্টোকসের ওভার শেষ হওয়ার পরেই আবার দু’জনের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা ৷ বাংলাদেশের সমর্থকরাও স্টোকসকে গালিগালাজ করতে থাকে ৷ কিন্তু এত সবের মধ্যেও তামিমের সেঞ্চুরি আটকানো সম্ভব হয়নি  ৷ শেষপর্যন্ত ১২৮ রান করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মাঠের মধ্যেই স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়ালেন তামিম
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement