advertisement

স্ত্রীকে মারধর ও ১০ লক্ষ টাকা পণ চাওয়ার অভিযোগ বাংলাদেশের ক্রিকেটারের বিরুদ্ধে !

Last Updated:
#ঢাকা: ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে ৷ আর এই অভিযোগেব আদালতে মামলা ঠুকেছেন তাঁর স্ত্রী সামিয়া শারমিন ঊষা।
সম্প্রতি তিনি সামিয়াকে বাড়ি থেকেও বের করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ছ’‌বছর আগে সৈকতের সঙ্গে বিয়ে হয়েছিল সামিয়ার। ‌বিয়ের সময় সৈকতের বয়স ছিল ১৬!‌ সম্পর্কে সৈকতের তুতোবোন হন সামিয়া। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আদালতে সৈকতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সামিয়া। সূত্রের তরফে জানা গিয়েছে, তিনি অভিযোগে বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই আমার ওপরে অত্যাচার চলছে। সম্প্রতি সেটা চরমে উঠেছে। সৈকতের দাবি এখন ওকে ১০ লক্ষ টাকা পণ হিসেবে দিতে হবে। ১৫ আগস্ট আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।’’‌ প্রাথমিকভাবে সামিয়ার অভিযোগকে মান্যতা দিয়েছেন বিচারপতি।
advertisement
সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশও দিয়েছেন। তবে ক্রিকেটারের পরিবারের তরফে ভিন্ন মত দাখিল হয়েছে, একটি সংবাদ মাধ্যমকে সৈকতের ভাই জানিয়েছেন যে, ৬ বছর আগে মোসাদ্দেকের সঙ্গে উষার বিয়ে হয়। এরপর বনিবনা না হওয়ায় গত ১৫ আগস্ট ভাই তাকে ডিভোর্স পাঠান। কিন্তু উষা বিয়ের কাবিন নামার চেয়ে অতিরিক্ত অর্থ ভাইয়ের কাছে দাবি করেছিলো। ভাই সেই টাকা না দেওয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এই মামলা দায়ের করেছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
স্ত্রীকে মারধর ও ১০ লক্ষ টাকা পণ চাওয়ার অভিযোগ বাংলাদেশের ক্রিকেটারের বিরুদ্ধে !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement