advertisement

সামুদ্রিক সম্পদ বাঁচাতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ

Last Updated:

শত্রুপক্ষের হাত থেকে সামুদ্রিক সম্পদকে বাঁচাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ। সমুদ্রের তলায় থাকা প্রাকৃতিক সম্পদ শত্রুরা হাতিয়ে নিতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ তাই এদেশের নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এগোতে চাইছে বাংলাদেশ।

#ঢাকা: শত্রুপক্ষের হাত থেকে সামুদ্রিক সম্পদকে বাঁচাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ। সমুদ্রের তলায় থাকা প্রাকৃতিক সম্পদ শত্রুরা হাতিয়ে নিতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ তাই এদেশের নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এগোতে চাইছে বাংলাদেশ।
সোমবার চার দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মহম্মদ ফরিদ হাবিব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সীমান্ত সমস্যা মিটে যাওয়ার পর থেকে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতার চেষ্টা করছি। আমরা আমাদের নিজস্ব এলাকায় পাহারা রাখতে চাই। আমাদের সামুদ্রিক অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও তেল রক্ষা করতে চাই।’ তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ নৌসেনা, কারণ সামুদ্রিক অঞ্চলে নানা ধরনের আশঙ্কা আছে বাংলাদেশের। জলদস্যু, অস্ত্রপাচারকারী কিংবা ভাসমান মাইন প্রায়ই দেখা যায় বাংলাদেশের জলসীমায়। বাংলাদেশের নৌসেনা প্রধানের কথায়, ‘আমরা একা এইসব আক্রমণ সামলাতে পারছি না। শান্তি ফেরাতে ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
সামুদ্রিক সম্পদ বাঁচাতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement