advertisement

ফের বিস্ফোরণ বাংলাদেশে, আহত ৫

Last Updated:

ফের সন্ত্রাসবাদী হামলার নিশানায় বাংলাদেশ ৷ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল থানার ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণ ৷ শুক্রবার রাত প্রায় একটা নাগাদ মন্দিরের রাসমেলার যাত্রা প্যান্ডেলে তীব্র বিস্ফোরণ ঘটে ৷

#ঢাকা: ফের সন্ত্রাসবাদী হামলার নিশানায় বাংলাদেশ ৷ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল থানার ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণ ৷ শুক্রবার রাত প্রায় একটা নাগাদ মন্দিরের রাসমেলার যাত্রা প্যান্ডেলে তীব্র বিস্ফোরণ ঘটে ৷  ঘটনায় অন্তত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷
নভেম্বরের ২৮ তারিখে বগুড়ায় মসজিদে সন্ত্রাসবাদীদের গুলি চালানোর ঘটনার রেশ মিটতে না মিটতেই শুক্রবার রাতের বিস্ফোরণ ৷ একের পর এক সন্ত্রাসবাদী হামলায় আতঙ্কিত বাংলাদেশ ৷ বিস্ফোরণের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এর সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে ৷ মন্দিরের সেবায়েত প্রেমনাথ রায় জানান, ‘গতকাল যাত্রা মঞ্চে ‘ভোলানাথ অপেরা’ নামে একটি যাত্রা মঞ্চস্থ হচ্ছিল ৷ রাত প্রায় একটা নাগাদ হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে ৷’ পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণটি যাত্রামঞ্চের একপাশের খুঁটিতে বাঁধা হাত বোমার সাহায্যে ঘটানো হয় ৷ আহতদের ক্ষত দেখে পুলিশের অনুমান সম্ভবত বোমাটি মাটির কাছাকাছি ছিল ৷ বোমা বিস্ফোরণে আহতরা দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৷ এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ফের বিস্ফোরণ বাংলাদেশে, আহত ৫
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement