advertisement

বাংলাদেশে ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৬১

Last Updated:

এর আগে মোরা ঘূর্ণি ঝড় ৷ আর এবার প্রবল বর্ষায় ভূমিধস ৷ বাংলাদেশের চট্টগ্রামস রাঙামাটি ও বান্দরবন জেলায় প্রবল বৃষ্টি ও

#ঢাকা: এর আগে মোরা ঘূর্ণি ঝড় ৷ আর এবার প্রবল বর্ষায় ভূমিধস ৷ বাংলাদেশের চট্টগ্রামস রাঙামাটি ও বান্দরবন জেলায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের ৷ বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন, রাঙ্গামাটির সদর উপজেলা ও কাপ্তাইয়ে ১০ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
প্রথম আলো-তে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল সোমবার থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে।
অন্যদিকে রাঙামাটির সদর উপজেলার মানিকছড়ি এলাকায় পাহাড়ধসে সেনাবাহিনীর একটি ক্যাম্পে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রবণ বর্ষণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ওপর ধসে পড়ে ক্যাম্পটি। এতে বেশ কয়েকজন সেনাসদস্য আটকে পড়েছেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, ক্যাম্পটি পাহাড়ের ওপরে ছিল। প্রবল বর্ষণে পাহাড়ের বিধ্বস্ত অংশের সঙ্গে ক্যাম্পটিও পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেড।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
বাংলাদেশে ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৬১
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement