advertisement

গুলিযুদ্ধে নিহত গুলশন হামলার যুক্ত ২ জঙ্গি

Last Updated:

পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে খতম ঢাকা গুলশন হামলায় যুক্ত দুই জঙ্গি ৷ নিহত দুই জঙ্গির নাম নুরুল ইসলাম মাজান ও মনিরুল ইসলাম ৷

#ঢাকা: পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে খতম ঢাকা গুলশন হামলায় যুক্ত দুই জঙ্গি ৷ নিহত দুই জঙ্গির নাম নুরুল ইসলাম মাজান ও মনিরুল ইসলাম ৷
জামাত উল মুজাহিদিনের স্প্লিন্টার গ্রুপের কমান্ডার ছিল নুরুল ইসলাম মাজান ৷ আর মনিরুল হল নুরলের অন্যতম সহযোগী ৷ গত বছরের জুলাই মাসে ঢাকার গুলশনে হোলি আর্টিজান বেকারিতে যে জঙ্গি হামলায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল নুরুল ইসলাম মাজান ও মনিরুল ইসলামের নাম ৷
বৃহস্পতিবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গুলি যুদ্ধে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হাতে নিকেশ হয় এই দুই জঙ্গি ৷ বাংলাদেশ গোয়েন্দাদের দাবি, গুলশন হামলায় কমান্ডারের দায়িত্বে ছিলেন নুরুল ৷
advertisement
advertisement
হামলার পর থেকেই এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে অভিযান চালায় সিটিইউ ৷ কাউন্টার অ্যাটাকে মৃত্যু হয় ওই দুই জঙ্গির ৷
২০১৬-এর সেপ্টেম্বর মাসে আজিমপুরে জেএমবি জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে মাজানের স্ত্রী আরেফিন প্রিয়তিকে গ্রেফতার করে পুলিশ ৷
গত বছরের ১ জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকার এক রেস্তোরাঁয় হামলা চালায় আইএস জঙ্গিরা ৷ বছরের ১৯-এর ভারতীয় মেয়ে তারিশি জৈন সহ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানীর ওসি সালাউদ্দিনের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
গুলিযুদ্ধে নিহত গুলশন হামলার যুক্ত ২ জঙ্গি
Next Article
advertisement
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
  • প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের!

  • তৃণমূলে যোগ দিলেন চার নতুন মুখ, হবেন প্রার্থীও?

  • আদিবাসী সমাজে পরিচিত মুখ মঙ্গল সোরেন, আর কে কে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement