advertisement

Iran Warns America: 'খেলা এখনও বাকি', সবাই ভেবেছিল তিনি মৃত, আরও চমকের জন্য আমেরিকাকে তৈরি থাকতে বললেন খামনেইয়ের উপদেষ্টা

Last Updated:

গত সপ্তাহেই ইরানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন শামখানি৷ পরে অবশ্য জানা যায় তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

আমেরিকাকে হুঁশিয়ারি আলি শামখানির৷ ছবি-- এপি
আমেরিকাকে হুঁশিয়ারি আলি শামখানির৷ ছবি-- এপি
ইরানের সরকারি সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছিল, ইজরায়েলের হামলায় তাঁর মৃত্যু হয়েছে৷ কিন্তু ইরানে মার্কিন হানার পরই সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে এলেন আয়াতোল্লাহ খামেনেইয়ের প্রধান উপদেষ্টা আলি শামখানি৷ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানও তিনি৷
সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে এসেই শামখানি আমেরিকাকে হুমকি দিয়ে জানিয়েছেন, খেলা এখনও বাকি৷ এমন কি, মার্কিন হানায় ইরানের পরমাণু পরিকল্পনা কোনওভাবেই ভেস্তে যাবে না বলেও দাবি করেছেন শামখানি৷
ফোরডো, নাতানজ এবং ইশফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার হামলায় ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
আমেরিকার এই হামলার পরই এক্স হ্যান্ডেলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খামেনেইয়ের উপদেষ্টা শামখানি৷ আমেরিকাকে তাঁর পাল্টা হুঁশিয়ারি, ‘পরমাণু কেন্দ্র ধ্বংস করা হলেও খেলা এখনও শেষ হয়নি, পর্যাপ্ত পরিমাণে উপকরণ, প্রকৃত জ্ঞান এবং রাজনীতিই শেষ পর্যন্ত জয়ী হবে৷’ তাঁর আরও দাবি, যাঁরা এবার অন্ধের মতো আক্রমণ না শানিয়ে বুদ্ধি প্রয়োগ করবে, তারাই শেষ হাসি হাসবে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, চমক চলতেই থাকবে৷
advertisement
গত সপ্তাহেই ইরানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন শামখানি৷ পরে অবশ্য জানা যায় তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ইরানের সরকারি এবং আধা সরকারি দুই সবাদসংস্থা শামখানির বিবৃতিও প্রকাশ করছে৷ সেখানে শামখানি বলেছেন, ‘আমি জীবিত রয়েছি এবং আত্মত্যাগের জন্য তৈরি৷’
তবে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে যে দাবি করুন না কেন, ইরানের পাল্টা দাবি, মার্কিন হামলায় তাঁদের সবথেকে বড় পারমাণবিক কেন্দ্র ফোরডোর সেভাবে ক্ষতি হয়নি৷ ভুগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্র মূল পরিকাঠামো অক্ষতই রয়েছে বলে দাবি করেছেন ইরানের এক সাংসদ৷ তাঁর দাবি, মার্কিন সংবাদমাধ্যম এবং অপরাধী ট্রাম্প যেভাবে প্রচার করছে, ফোরডো পরমাণু কেন্দ্রের সেরকম কোনও ক্ষতিই হয়নি এবং ভূগর্ভস্থ যাবতীয় ব্যবস্থা অক্ষতই রয়েছে৷ এই হামলার জন্য আমেরিকাকে অনুতাপ করতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Warns America: 'খেলা এখনও বাকি', সবাই ভেবেছিল তিনি মৃত, আরও চমকের জন্য আমেরিকাকে তৈরি থাকতে বললেন খামনেইয়ের উপদেষ্টা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement