advertisement

মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা

Last Updated:

Uterus Transplantation : ২৯ বছর বয়সি কার্স্টি সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন৷ কিন্তু তিনি আবার মা হতে চান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সন্তানের প্রতি মায়ের নিঃশর্ত ভালবাসা বার বার বন্দিত হয়ে এসেছে৷ সে কথাই আরও এক বার প্রমাণ করলেন অস্ট্রেলীয় মা, মিশেল৷ তিনি নিজের ইউটেরাস দান করতে চান৷ যাতে তাঁর মেয়ে কার্স্টি ব্রায়ান্ট মা হতে পারেন৷ গত বছর প্রথম বার মা হন কার্স্টি৷ কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জরুরিকালীন ভিত্তিতে হিস্টেটেরেক্টমি করতে হয়৷ যাতে পোস্ট পার্টাম হেমারেজ বন্ধ করা যায়৷ এর ফলে ২৯ বছর বয়সি কার্স্টি সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন৷ কিন্তু তিনি আবার মা হতে চান৷
সারোগেসি নিয়ে প্রত্যেক দেশেরই নিজস্ব রীতিনীতি আছে৷ অস্ট্রেলিয়ায় সারোগেসি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল৷ সেই পদ্ধতিতে যেতে নারাজ কার্স্টি৷ কিন্তু তিনি সন্তান প্রসব করতেও চান৷ অনেক ভেবে ইউটেরাস ট্রান্সপ্ল্যান্ট করার কথা ভেবেছেন কার্স্টি এবং তাঁর মা মিশেল৷ মেয়ের মুখে হাসি দেখতে প্রৌঢ়া মিশেল এক কথায় রাজি ইউটেরাস দান করতে৷ তিনি মেয়েকে বলেন, ‘‘যদি এটাই তোমার কাঙ্ক্ষিত হয়, তাহলে আমি অবশ্যই সাহায্য করব৷’’ জানিয়েছেন, ‘‘আমি আমার মেয়েকে আবার মায়ের ভূমিকায় দেখতে চাই৷ এটা অসাধারণ৷ ভবিষ্যৎ আমাদের জন্য কী রেখেছে, তা দেখার জন্য আমি রোমাঞ্চিত৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্রেমে পড়ে ২০ বছরের পরিচারককে বিয়ে নিঃসঙ্গ ৫০ বছর বয়সি মালকিনের, চর্চা নেটমহলে
যদি জরায়ু প্রতিস্থাপন সফল হয় তাহলে কার্স্টি আবার সন্তানধারণ এবং সন্তান ভূমিষ্ঠ করতে পারবেন৷ প্রসঙ্গত জানা গিয়েছে এখনও পর্যন্ত বিশ্বে ৭০ টি ক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন হয়েছে৷ তার মধ্যে ৪০ টি ক্ষেত্রে প্রতিস্থাপন সফল৷ মা মিশেলের জরায়ু প্রতিস্থাপিত হবে মেয়ে কার্স্টির দেহে সিডনির রয়্যাল হাসপাতালে৷ এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অন্যান্য প্রতিস্থাপনের তুলনায় জরায়ু প্রতিস্থাপন অনেক ক্ষেত্রেই আলাদা৷ কারণ এই প্রতিস্থাপন সাময়িক৷ সাধারণত পাঁচ বছর পর্যন্ত মেয়াদ এই প্রতিস্থাপনের৷ এই পাঁচ বছর সন্তানধারণের জন্য পর্যাপ্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement