advertisement

Antarctica hits record temperature: অ্যান্টার্কটিকায় রেকর্ড গরম ! সর্বোচ্চ তাপমাত্রা উঠল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস

Last Updated:

এ বছর ফেব্রুয়ারির ৬ তারিখ অ্যান্টার্কটিকার তাপমাত্রা পৌঁছেছিল ১৮.৩ সেলসিয়াস ৷ যা এককথায় অবিশ্বাস্য! এই তাপমাত্রা অবশ্যই রেকর্ড ৷

অ্যান্টার্কটিকাতে রেকর্ড গরম ! হ্যাঁ শুনতে অবাক হলেও সত্যি ৷ ক্রমেই আরও উষ্ণ হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল ৷ এ বছর ফেব্রুয়ারির ৬ তারিখ অ্যান্টার্কটিকার তাপমাত্রা পৌঁছেছিল ১৮.৩ সেলসিয়াস ৷ যা এককথায় অবিশ্বাস্য! এই তাপমাত্রা অবশ্যই রেকর্ড ৷ কারণ এর আগে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা কখনও এত বেশি হয়নি ৷ এই রিপোর্ট ইউনাইটেড নেশনসের পক্ষ থেকেই জানানো হয়েছে ৷ এত বেশি তাপমাত্রায় বরফ বেশি মাত্রায় গলতে শুরু করলে তা অবশ্যই চিন্তার কারণ ৷
গ্লোবাল ওয়ার্মিং, গোটা বিশ্বের কাছেই এখন চিন্তার বিষয় ৷ কানাডায় এ বছরই রেকর্ড গরমে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ আরও বেশ কিছুদিন তাপপ্রবাহ চলবে কানাডার বেশ কিছু অঞ্চলে বলে পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণ মেরুর অবস্থাও যে একইরকম, তা হয়তো অনেকেই ভাবেননি ৷ সেখানে এই হারে উষ্ণতা বৃদ্ধি নানা দিক থেকে পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এর আগে অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল ২০১৫ সালের ২৪ মার্চ ৷ সেবার তাপমাত্রা উঠেছিল ১৭.৫ ডিগ্রি ৷ এতদিন সেটাই ছিল সাম্প্রতিককালে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা ৷ এ বছর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল গরম ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Antarctica hits record temperature: অ্যান্টার্কটিকায় রেকর্ড গরম ! সর্বোচ্চ তাপমাত্রা উঠল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement